ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি চারঘাট সিমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৭:১৭ অপরাহ্ন
চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক
নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো.মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় দেড় মাস পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (৭ মার্চ) রাত থেকে রোববার (৮ মার্চ) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প ও জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলেন, চাটখিলের ধর্মপুর গ্রামের জালাল আহম্মেদের ছেলে মো. রাজু (৩৫), একই গ্রামের আলী আরশাদের ছেলে মো. রুবেল ওরফে কানা রুবেল (৩২), সুন্দরপুর গ্রামের মো. মাহাবুবের ছেলে মো. মুন্না (৩৫)।

র‍্যাব সূত্র জানায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় চাটখিলের দশানী টবগা এলাকার ভাড়া বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন মাসুম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পরদিন খোঁজাখুঁজির এক পর্যায়ে ছোট জীবনগর এলাকার ওহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালের পশ্চিম পাশে একটি সেতুর নিচে মাসুমের অটোরিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এতে অপহরণ ও হত্যার আশঙ্কা দেখা দেয়। ঘটনার প্রায় এক মাস পর গত ১৮ ফেব্রুয়ারি সকালে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি মাছের প্রজেক্টের পাশের জঙ্গল থেকে স্থানীয়রা মাসুমের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে র‍্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে চাটখিল পৌরসভা এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে হটপুকুরিয়া বাজার এলাকা থেকে মুন্না এবং রাত ২টা ১০ মিনিটে ধর্মপুর ছিলার দিঘীর পাড় এলাকা থেকে রুবেলকে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার