ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে সংবর্ধনা ও কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাবেক এমপি লালু রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত‎ তানোরের কৃষকের কান্না কেউ শোনে না রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময় মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট ফাইল ফটো
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ ৬৮ হাজার টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরলাল দেবনাথ ও লক্ষীরানী ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরলাল দেবনাথ ও মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরানী ভৌমিককে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। একপর্যায়ে ডাকাতরা শিক্ষক হরলাল দেবনাথকে মারধর করে তার ভাই কান্তি লাল দেবনাথের পাশের বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকা ও আরও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, “শিক্ষক দম্পতির বাড়িতে এমন ডাকাতির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত