ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট ফাইল ফটো
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ ৬৮ হাজার টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরলাল দেবনাথ ও লক্ষীরানী ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরলাল দেবনাথ ও মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরানী ভৌমিককে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। একপর্যায়ে ডাকাতরা শিক্ষক হরলাল দেবনাথকে মারধর করে তার ভাই কান্তি লাল দেবনাথের পাশের বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকা ও আরও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, “শিক্ষক দম্পতির বাড়িতে এমন ডাকাতির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার