ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার নগরীর কাটাখালিতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ রমজান মাসের ৩০ আমল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত জাকাতের হিসাব করবেন যেভাবে লাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে যা বললেন মেহজাবীন চৌধুরী নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কিশোরীর প্রেমকাণ্ড: নির্দোষ বন্ধু হাজতে, আরেক বন্ধু বাবাসহ গ্রেপ্তার বিস্ফোরণে দগ্ধ সেই পরিবারে একে একে প্রাণ গেলো ৩জনের চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক ৩০ পেরোতেই জয়েন্টে ব্যথা? অবহেলা করলে কিন্তু বড় বিপদ ইটবাহী ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ! মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখে নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন জেনারেশন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:১৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:১৮:০১ অপরাহ্ন
বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখে নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন জেনারেশন বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখে নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন জেনারেশন
দেশে যেসব নৃশংস ঘটনা ঘটছে তা শাকিব খানের বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমা দেখেই হচ্ছে। এই জেনারেশন যা শিখছে তা এসব সিনেমা দেখেই শিখছে- এমনই অভিমত একজন দর্শকের। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে একজন মধ্যবয়সী নারী দর্শক এমন অভিযোগ তোলেন।

তিনি বলেন, শাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনও নেশা নেই যে করে নাই।

শেষে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে। তাণ্ডবেও তাই। এই জেনারেশন এসব সিনেমা দেখেই নৃশংসতা শিখছে। কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না তাই তারা খুন করছে।

তাণ্ডব সিনেমাতে একদম সেইম। রায়হান রাফি, আপনার আমি পরাণ সিনেমাটা দেখেছি, ওটা অনেক ভালো লাগছে। আপনার এই তাণ্ডব মুভিতে এসব তো তুলে না ধরলেই পারতেন, ভালো কিছু তুলে ধরলে পারতেন। আমি রায়হান রাফি ও শাকিব খানকে অনুরোধ করবো আপনারা ভালো কিছু করেন।
  
এইসব সিনেমার বিষয় বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিন্দেমা দর্শক বলেন, একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন, তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না। বাচ্চাকে সঙ্গে নিয়েই আসতে হয়। আমার মনে হয়, নতুন যে জেনারেশনটা আসছে, ওরা খারাপ হয়ে যাবে। আমরা যখন শাবনূর শাকিব খানের সিনেমা গুলো দেখতেন তখন একটা ফিল, মানবিক ব্যাপারগুলো আসতো। আমরা কিন্তু একটা পিস্তল সম্পর্কে জানি না, কিন্তু এখন বাচ্চারা মুভি দেখে সব জেনে ফেলছে।

কারণ কোনটা কোন দেশের, কোন মডেলের, কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে।

শাকিবকে অনুরোধ করে তিনি বলেন, আমার সন্তান বলছে, মামনি শাকিব খানের আমার এই জিনিসটা ভাল লাগছে। সে ইশারা করে শাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখায়ে দেয়। সে বলে এই লুকটা, একটা নাক চেপে ধরে দেখায়।  আমি শাকিবকে একটাই অনুরোধ করবো, যেহেতু উনার দুইটি বাচ্চা আছে। একটা অপুর, একটা বুবলীর। উনার বাচ্চারা কিন্তু উনাকে দেখেই শিখবে। আমার বাচ্চা আপনার বাচ্চা যেহেতু  শিখেছে, উনার বাচ্চাও ফলো করবে। আমি বলবো এভাবে ড্রাগস নয়, ভালো কিছু আনুন। আমরা দেখবো। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি