ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা! শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জুলাই শহিদ দিবসের কর্মসূচি জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে

আন্তর্জাতিক নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’,নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৩৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৩৮:৪৪ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’,নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত আন্তর্জাতিক নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’,নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ফুটবল ডে’। এশিয়াজুড়ে নারী ফুটবলকে আরও জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করে তুলতে Asian Football Confederation (এএফসি) ঘোষিত এই বিশেষ দিবসকে ঘিরে রবিবার (৮ মার্চ) উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠ যেন রূপ নেয় নারী শক্তির এক উৎসবমুখর মঞ্চে।

দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বাইসাইকেল র‌্যালি। রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়। রঙিন ব্যানার, স্লোগান আর প্রাণচাঞ্চল্যে ভরপুর এই র‌্যালিতে অংশ নেন নারী ফুটবলার, কিশোরী শিক্ষার্থী, কোচ ও ক্রীড়াপ্রেমীরা। বে-সরকারি সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) এডুকোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বাইসাইকেল র‌্যালির পাশাপাশি অনুষ্ঠিত হয় অনুপ্রেরণামূলক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, “এই প্রত্যন্ত অঞ্চল থেকেই অনেক মেধাবী নারী ফুটবলার উঠে এসেছে। তারা আজ জাতীয় পর্যায়ে খেলছে, এমনকি বিদেশের মাটিতেও অংশ নিয়ে দেশের পাশাপাশি এলাকার মুখ উজ্জ্বল করছে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে গ্রামের মেয়েরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও এডুকোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী খেলোয়াড়রা।

বক্তারা বলেন, নারী ফুটবল কেবল একটি খেলা নয়,এটি আত্মবিশ্বাস, সাহস এবং সম্ভাবনার প্রতীক। গ্রামীণ জনপদের এমন উদ্যোগ নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং নারী ক্ষমতায়নের পথকে আরও সুদৃঢ় করবে। দিনব্যাপী এই আয়োজন যেন একটি বার্তাই ছড়িয়ে দেয়,গ্রামের মাটির মাঠ থেকেই জন্ম নিচ্ছে আগামীর সম্ভাবনাময় নারী ফুটবলার, যারা একদিন জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বমঞ্চে দেশের গৌরব বাড়াবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু