ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৪০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৪০:৪৩ অপরাহ্ন
তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা দুই বছর আগেই ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’র উপস্থাপক অধ্যাপক জুয়েকিন জিয়াং। বেইজিংয়ে দর্শন এবং ইতিহাস পড়ান তিনি। 

২০২৪ সালের মে মাসের এক বক্তৃতায় জিয়াং জানিয়েছিলেন, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন। পরবর্তী ক্ষেত্রে ভূ-রাজনৈতিক চাপের কারণে ইরানের সঙ্গে সম্মুখসমরে নামতে বাধ্য হবেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেলে এই দু’টি পূর্বাভাসের কথা জানিয়েছিলেন জিয়াং।  

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে জিয়াংয়ের সেই অনলাইন বক্তৃতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নজর কেড়েছে। তার দু’টি বক্তব্যই নির্ভুলভাবে মিলে যাওয়ায় অনেকেই তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলে ডাকতে শুরু করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে চীনের এই অধ্যাপক তিনটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মধ্যে দু’টি ইতোমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে।  তৃতীয় ভবিষ্যদ্বাণীটির জন্য আপাতত অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে।

কারণ জিয়াং তার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাসটি দু’বছর আগে জানিয়ে রেখেছেন সেটি হলো, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং রাষ্ট্রটি ধ্বংস হবে! 

বেইজিংয়ে দর্শন-ইতিহাসের অধ্যাপক জিয়াং ইয়েল কলেজ থেকে স্নাতক করেছেন। অতীতে ঘটে যাওয়া ঘটনা, ঐতিহাসিক চক্র এবং ভূ-রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যতের বৈশ্বিক ঘটনা বা প্রবণতার পূর্বাভাস দেওয়াই হলো ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ‘ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস’।   

জিয়াংয়ের  মতে, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত কোনো সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটি রক্তক্ষয়ী ও বিপজ্জনক ভূ-রাজনৈতিক সংগ্রামে পরিণত হতে পারে তেহরান-ওয়াশিংটনের বিবাদ। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং স্বাভাবিকভাবেই তা আন্তর্জাতিক আর্থিক বাজারকে প্রভাবিত করবে। 

জিয়াং সম্প্রতি ‘ব্রেকিং পয়েন্টস’ নামে একটি সংবাদসিরিজে বলেন, যুদ্ধের অগ্রগতি সম্পর্কে আমার বিশ্লেষণ দেখে মনে হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। মার্কিন সংঘাতের জন্য ইরানিরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয়, জিয়াংয়ের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে রাষ্ট্রটি ধ্বংস হয় কিনা! 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার