ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের গোলা ছুড়েছে ইজ়রায়েল!

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৩৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৩৭:৩৯ অপরাহ্ন
লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের গোলা ছুড়েছে ইজ়রায়েল! ছবি: সংগৃহীত
লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ছুড়েছে ইজরায়েল! এমনটাই অভিযোগ তুলল আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্‌স ওয়াচ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির চতুর্থ দিনে (৩ মার্চ) এই হামলা চলেছিল বলে দাবি করছে ওই মানবাধিকার সংস্থা।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দীর্ঘ দিন ধরেই সক্রিয় দক্ষিণ লেবাননে। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে হিজবুল্লার সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল। দক্ষিণ লেবাননে পর পর হামলা চালিয়েছে তেল আভিভ। এই উত্তেজনার মাঝেই দক্ষিণ লেবাননের ইয়োহমো শহরের এক জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ করে ইজরায়েল সাদা ফসফরাস ছুড়েছিল বলে অভিযোগ।

এই রাসায়নিকটি অক্সিজেনের সংস্পর্শে এলে ধোঁয়ার আস্তরণ তৈরি করে। পাশাপাশি এটিকে ‘অস্ত্র’ হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করে কোনও ভবনে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে। এমনকি মানুষের চামড়া এবং মাংসও পুড়িয়ে দিতে পারে এই রাসায়নিক। যাঁরা বেঁচে যান, তাঁদেরও শ্বাসযন্ত্রের সমস্যা এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়ার আশঙ্কা থাকে। মানবাধিকার কর্মীদের বক্তব্য, কোনও জনবহুল এলাকায় এই ভাবে সাদা ফসফরাস ছোড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। কিন্তু ইজরায়েল সেই কাজটিই করেছে বলে অভিযোগ হিউম্যান রাইট্‌স ওয়াচ-এর।

নিউ ইয়র্কের ওই মানবাধিকার গোষ্ঠী জানাচ্ছে, তাদের হাতে এমন অন্তত সাতটি ছবি এসেছে। দাবি করা হচ্ছে, সেই ছবিগুলি থেকেই স্পষ্ট, ইজরায়েল সাদা ফসফরাস প্রয়োগ করেছিল। তবে তা থেকে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি তারা। বিবৃতিতে ‘হিউম্যান রাইট্‌স ওয়াচ’ লিখেছে, “জনবসতিপূর্ণ এলাকায় ইজরায়েলি বাহিনীর সাদা ফসফরাসের অবৈধ প্রয়োগ অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এর পরিণতি ভয়ানক।”

মার্কিন মানবাধিকার সংগঠনের এই রিপোর্টের প্রেক্ষিতে ইজরায়েলি বাহিনীর কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। তবে অতীতে বিভিন্ন সময়ে ইজরায়েল দাবি করেছে, তারা সাদা ফসফরাস ব্যবহার করে। কিন্তু সাধারণ নাগরিকদের উপরে তা প্রয়োগ করা হয় না। যদিও হিউম্যান রাইট্‌স ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলির অভিযোগ, দক্ষিণ লেবাননে অতীতে হিজবুল্লার বিরুদ্ধে হামলার সময়ে বহু বার এই সাদা ফসফরাস ছুড়েছে ইজরায়েল। এমন এমন জায়গায় তা ছোড়া হয়েছে, যেখানে সাধারণ নাগরিকেরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার