ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি মডেল সেহেরির সময় নিজ ঘরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ সেহেরির সময় নিজ ঘরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ নাহিদের গতিতে কাঁপছে পাকিস্তান নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি ধামরাইয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, একই পরিবারের ৪জন দগ্ধ রক্তাল্পতায় কেমন হবে শিশুর খাওয়াদাওয়া মেয়ের নিরাপত্তাই প্রথম, বড় সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা রাণীশংকৈলে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু নিয়ামতপুরে দুর্বৃত্তদের 'প্রতিহিংসার' আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা কিম কার্দাশিয়ানের নতুন রূপ-মন্ত্র, কোরিয়ান প্রযুক্তিতে থমকে যাবে যৌবন! বসনিয়ান পরোটার রেসিপি World Cup 2026: ইরান খেলবে আমেরিকার মাটিতেই! সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার চুরি জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা ৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, আসছে আরও ৪

তানোরে সরিষার বাম্পার ফলন দাম নিয়ে হতাশ চাষিরা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১০:১৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১০:১৭:৩৮ অপরাহ্ন
তানোরে সরিষার বাম্পার ফলন দাম নিয়ে হতাশ চাষিরা তানোরে সরিষার বাম্পার ফলন দাম নিয়ে হতাশ চাষিরা
রাজশাহীর তানোরে সরিষা কাটা-মাড়াই শুরু হয়েছে।তবে ফলন ও দাম নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে চাষিদের মধ্যে।

জানা গেছে, চলতি মৌসুমে সার, কীটনাশক ও সেচের খরচ আগের চেয়ে বাড়তি দিতে হয়েছে। ফলে বিগত বছরের তুলনায় এ বছর সরিষা চাষে খরচ বেশি হয়েছে। একই সঙ্গে ফল ও দাম কম হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে।

উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কৃষক তাছের মণ্ডল জানান, তিনি এ বছর তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এবার প্রতি বিঘা জমিতে সরিষার ৬ মণ করে ফলন হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বেশিরভাগ কৃষক বিঘায় ৫ থেকে ৭ মণ করে ফলন পেয়েছেন। সুমন নামের আরেক চাষি জানান, কাঁচা অবস্থায় ২ বিঘা জমিতে সরিষা মাড়ায় করে ১২ মণের মতো ফলন পেয়েছি। কম ফলনের বিষয়ে জানতে চাইলে কৃষকরা জানান, সরিষায় কয়েকবার রোগ হয়েছিল। মূলত এ কারণে ফলন কম হয়েছে। গত বার ভালো ফলন পেয়েছিলাম এবং খরচের তুলনায় দামও ভালো ছিল। কিন্তু এবারে লোকসান গুনতে হয়েছে। 

তারা আরো বলেন, প্রতি বিঘায় সার, বীজ ও কীটনাশক, শ্রমিক খরচ মিলে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়েছে। নিজস্ব জমি হলে কিছুটা লাভ দেখাতে পাওয়া যাবে, তবে লিজের জমিতে যারা চাষ করেছেন তাদের লোকসান গুনতে হচ্ছে।

সরিষা ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, চাহিদা অনুযায়ী সরিষা বাজারে আসছে না, প্রতি মণ সরিষা মান-ভেদে তিন হাজার ৪০০ থেকে তিন হাজার ৬০০ টাকায় কেনা বেচা হচ্ছে।

এদিকে আলুর ব্যাপক চাষে কমেছে সরিষা চাষ। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরিষার আবাদে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। যারা সরিষা চাষ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগই ফলন নিয়ে হতাশ। 

কৃষকদের মতে, আবহাওয়া জনিত সমস্যার পাশাপাশি ভালো মানের বীজ ও সারের ঘাটতি সরিষার ফলনে প্রভাব ফেলেছে। তবে কৃষি অফিস বলেন, সারের সারের কোনো ঘাটতি নেই। তানোরের আদর্শ কৃষক জাইদুর রহমান বলেন, কিছু বছর আগেও মাঠ জুড়ে দেখা যেত হলুদের সমাহার, শীতের শুরুতে উৎসবের সরিষা বুনতে দেখা যেতো কৃষকদের। তানোরের বাধাইড় ইউপির জুমারপাড়া,জোতগরিব, কামারগাঁ ইউপির হাতিশাইল মাঠ, বিল কুমারী মাঠ, মালশিরা মাঠ, পাঁচন্দরের কচুয়া মাঠ, কলমার কুজিশহর মাঠসহ পুরো উপজেলাজুড়ে কানাই কানাই চাষ হতো সরিষার। কিন্তু এখন আর তেমন দেখা মিলে না সরিষার।

তিনি আরও বলেন, অনাগ্রহ ও অসচেতনতার কারণে প্রতিবছরই কমতে শুরু করেছে সরিষার আবাদ। কৃষকরা বেশি লাভের আশায় জমি দিচ্ছেন বর্গা আর তাতে রোপণ হচ্ছে আলু। সরিষা চাষ এখন হয়ে উঠেছে শৌখিনতা। এর পেছনে প্রধান কারণ হিসেবে আলুর ব্যাপক চাষকে দায়ী করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফুল্লাহ আহম্মেদ বলেন, উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা গত বছরের চাইতে তিন হাজার হেক্টর কম। তিনি আরও বলেন, উৎপাদন বৃদ্ধিতে উপজেলার পাড়া মহল্লায় সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করন, কৃষক মাঠ দিবসসহ নানাভাবে আগ্রহ তৈরি করার কাজ করেছি আমরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা