ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

১২ মাসে ১২৪ শিশুহত্যা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৪৭:৪৫ অপরাহ্ন
১২ মাসে ১২৪ শিশুহত্যা প্রতীকী ছবি
২০২৫ সালে দেশে অন্তত ১২৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতনের ৩০৮টি পৃথক ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিশু অধিকারভিত্তিক সংগঠন ‘শিশুরাই সব’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরে গড়ে প্রতি মাসে প্রায় ১১টি শিশুহত্যার ঘটনা ঘটেছে। এতে স্পষ্ট হয় যে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিচ্ছিন্ন নয়, বরং বছরজুড়েই এ ধরনের ঘটনা ঘটছে।

হত্যাকাণ্ডের শিকার শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা প্রায় সমান। নিহত ১২৪ শিশুর মধ্যে ৫৯ জন ছেলে ও ৬৩ জন মেয়ে। দুই শিশুর লিঙ্গ পরিচয় জানা যায়নি।

ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ শিশুহত্যা গ্রামাঞ্চলে ঘটেছে। এসব ঘটনার পেছনে পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে সংঘটিত বেশিরভাগ শিশুহত্যা প্রকাশ্য স্থান বা জনপরিসরে ঘটেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি শিশুহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে নিহতের সংখ্যা ৩৮ জন। বিপরীতে সিলেট ও বরিশাল বিভাগে সবচেয়ে কম—প্রতিটিতে পাঁচজন করে শিশু হত্যার শিকার হয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে শূন্য থেকে ৬ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বয়সসীমায় ৬৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের অনেকেই পরিচিত ব্যক্তির হাতে নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুদের ওপর সংঘটিত যৌন নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা শিশুর পরিচিত—যেমন পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা শিক্ষক। উল্লেখযোগ্যসংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশে।

সংগঠনটির আহ্বায়ক লায়লা খন্দকার বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে শিশু সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে আইন, নীতি ও সেবাকে শিশুদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক