ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

ভাইয়ের বিয়েতে নিজের স্ত্রীকে চমকে দিলেন অল্লু

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৪০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৪০:৫০ অপরাহ্ন
ভাইয়ের বিয়েতে নিজের স্ত্রীকে চমকে দিলেন অল্লু ছবি: সংগৃহীত
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমকে দিলেন অল্লু অর্জুন। অল্লু ও তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী তাঁদের বিয়ের ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করলেন। তবে সেই উদ্‌যাপনে জায়গা করে নিল অল্লুর দেওয়া উপহার।

৬ মার্চ ছিল দম্পতির বিবাহবার্ষিকী। একই দিনে অল্লুর ছোট ভাই অল্লু শিরীষ হায়দরাবাদে নয়নিকা রেড্ডীকে বিয়ে করলেন। বিশেষ দিন উপলক্ষে অল্লু অর্জুন স্ত্রীকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন। খবর অনুযায়ী, হায়দরাবাদে এই মার্সিডিজ বেনজ গাড়ির দাম ১.৮১ কোটি টাকার বেশি।

অভিনেতার সহযোগী দলের ভাগ করা একটি ভিডিয়োয় দেখা যায়, অর্জুন এবং তাঁর বাবা, প্রযোজক অল্লু অরবিন্দ একটি গাড়ির চাবি তুলে দিচ্ছেন স্নেহার হাতে। গাড়িটি সামনে আনা হলে স্নেহা অবাক হয়ে যান এবং উচ্ছ্বসিত হয়ে ওঠেন। উপহার পাওয়ার পর স্নেহা আনন্দে অল্লু অর্জুনের গালে চুম্বন করেন এবং তাঁর শ্বশুরকে জড়িয়ে ধরেন। স্ত্রীর প্রতিক্রিয়া দেখে হাসতে থাকেন অল্লু অর্জুন।

এ দিকে, স্নেহা সমাজমাধ্যমে স্বামীর জন্য একটি বার্তা লিখেছেন। তিনি অল্লু শিরীষের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ভাগ করে লিখেছেন, “১৫ বছর ধরে আমরা ভালবাসায় ভরা একটি জীবন গড়ে তুলেছি। আমাদের পরিবার আমার কাছে সবকিছু— আমাদের দুই সন্তান, দু’টি কুকুর আর অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমাদের কাছে। জীবনের প্রতিটি সময়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা