ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

আরব আমিরাতে ২৩৮ ক্ষেপণাস্ত্র, ১৪২২ ড্রোন ছুড়ল ইরান

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৩৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৩৮:০১ অপরাহ্ন
আরব আমিরাতে ২৩৮ ক্ষেপণাস্ত্র, ১৪২২ ড্রোন ছুড়ল ইরান ছবি: সংগৃহীত
ইসরাইল ও যুক্তরষ্ট্রের যৌথ হামলার পর তেল আবিবের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সংঘাতের নবম দিনে তেহরানের হামলায় চারজন নিহতের খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার (৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মোট চারজন নাগরিক নিহত হয়েছেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘ইরানের নির্লজ্জ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে’ সংযুক্ত আরব আমিরাতে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।
 
মন্ত্রণালয় আরও জানায়, রোববার ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১৭টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র ও ১১৩টি ড্রোনকে বাধা দেয়া হয়েছে। আর একটি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন সমুদ্রে পড়েছে।
 
এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রায় নয়দিন পর ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে।  রোববার (৮ মার্চ) ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

আহমাদ আলামোলহোদার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি