ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত ! রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পিকআপচালক গ্রেপ্তার গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায় এবার হরমুজের নিচের ইন্টারনেট ক্যাবল থেকে ফি আদায়ের পরিকল্পনা আইআরজিসির একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে : নুসরাত ফারিয়া কোরবানি পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ নগরীতে লফসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হয়েই ৭০০ মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয় আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০ রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরবাসীর আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাব’

সাংবাদিক রেজাউল করিমকে ছুরিকাঘাতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গ্রেফতার দাবি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:০৫:৩৯ অপরাহ্ন
সাংবাদিক রেজাউল করিমকে ছুরিকাঘাতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গ্রেফতার দাবি সাংবাদিক রেজাউল করিমকে ছুরিকাঘাতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গ্রেফতার দাবি
রাজশাহীতে সাংবাদিক ও মোঃ রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। 

রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মোঃ রেজাউল করিম রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি। তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রহমত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। একই সঙ্গে পুলিশের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

জানা যায়, রাজশাহীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে কিছুদিন ধরে কথিত সাংবাদিক নেতা নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ রয়েছে, মিলনের প্রধান সহযোগী হিসেবে সুরুজ আলী, মিশালসহ কয়েকজন এ দাবির সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনার জেরে শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী প্রেসক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ।

একপর্যায়ে সুরুজ আলী ও মিশাল ধারালো অস্ত্র দিয়ে মোঃ রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার উরুতে গুরুতর জখম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার ক্ষতস্থানে ১৩টি সেলাই দেন।

ঘটনার পর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করেছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বলেন, সাংবাদিককে ছুরিকাঘাতের বিষয়টি দুঃখজনক। জড়িতদের গ্রেফতারে বোয়ালিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ অভিযান চালাচ্ছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানীসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতারা।

এ সময় রাজশাহী রিপোর্টার্স ইউনিটি, বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত থেকে হামলার তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ