ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

নারী সাহাবিরা যেসব পেশায় যুক্ত ছিলেন

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪৩:০০ অপরাহ্ন
নারী সাহাবিরা যেসব পেশায় যুক্ত ছিলেন ফাইল ফটো
মহানবীর (সা.) যুগে নারীরা শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন না; অনেক নারী সাহাবি সমাজের বিভিন্ন কাজ ও পেশায় যুক্ত ছিলেন। ইতিহাস ও হাদিসগ্রন্থে তাদের নানা ভূমিকার উল্লেখ পাওয়া যায়। উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র নিচে তুলে ধরা হলো—

চিকিৎসা ও সেবাকাজ: কিছু নারী সাহাবি যুদ্ধক্ষেত্র ও সাধারণ সময়েও চিকিৎসা ও সেবাকাজে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন হজরত উম্মে আতিয়া আল-আনসারিয়া (রা.)। তিনি আহত সাহাবিদের সেবা করতেন। আরেকজন হলেন হজরত রুফাইদা আল-আসলামিয়া (রা.)। তিনি ইসলামের প্রথম নার্সদের একজন হিসেবে পরিচিত; তিনি যুদ্ধাহতদের চিকিৎসা করতেন।

ব্যবসা-বাণিজ্য: সংসার, সমাজসেবার পাশাপাশি নারী সাহাবিদের মধ্যে অনেকেই ব্যবসার কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহানবীর (সা.) সহধর্মীনী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ (রা.)। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি কর্মচারী নিয়োগ দিয়ে বাণিজ্য কাফেলা পরিচালনা করতেন।

কৃষিকাজ: সংসার, সমাজসেবা, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি কৃষিকাজেও অংশ নিতেন কিছু নারী সাহাবি। তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত আসমা বিনতে আবু বকর (রা.)। তিনি নিজের হাতে জমিতে কাজ করতেন এবং খেজুর বাগানের দেখাশোনা করতেন।

শিক্ষা ও জ্ঞানচর্চা: সংসার, সমাজসেবা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ছাড়াও শিক্ষা ও জ্ঞান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নারী সাহাবিরা। তাদের মধ্যে অন্যতম হলেন, মহানবীর (সা.) সহধর্মীনী হজরত আয়েশা বিনতে আবু বকর (রা.)। তিনি ছিলেন অন্যতম বড় আলিমা; অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং সাহাবিরাও তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করতেন।

হস্তশিল্প ও কারুশিল্প: সংসার, সমাজসেবা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, শিক্ষা ও জ্ঞান প্রচারের পাশাপাশি হস্তশিল্প ও কারুশিল্পেও নারী সাহাবিদের অবদান রয়েছে। নারী সাহাবিদের অনেকেই কাপড় বোনা, সেলাই, চামড়াজাত দ্রব্য তৈরি ইত্যাদি কাজ করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত জয়নব বিনতে জাহশ (রা.)। তিনি নিজের হাতে কাজ করতেন এবং সেই আয়ে দান-সদকা করতেন।

যুদ্ধক্ষেত্রে সহায়তা: সংসার, সমাজসেবা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, শিক্ষা, জ্ঞান প্রচার, হস্তশিল্প, কারুশিল্প ছাড়াও যুদ্ধক্ষেত্রে সহায়তার কাজ করতেন নারী সাহাবিরা। কিছু নারী সাহাবি যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেন। তাদের মধ্যে নুসাইবা বিনতে কাব (উম্মে আম্মারা) (রা.) অন্যতম। তিনি উহুদের যুদ্ধে রাসুল (সা.)-কে রক্ষা করতে লড়াই করেন। এছড়াও উহুদ ও খন্দক যুদ্ধে সাহস ও দৃঢ়তার বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহানবী (সা.)-এর ফুফু হজরত সাফিয়্যা (রা. )।

এছাড়াও অনেক নারী সাহাবি যুদ্ধক্ষেত্রে পানি পৌঁছে দেওয়া, আহতদের সরিয়ে নেওয়া ও চিকিৎসার কাজ করতেন।

দাই বা প্রসূতি সহায়তা: নারী সাহাবিদের অনেকে প্রসূতি সেবায় নিয়োজিত ছিলেন, যাকে বর্তমানের ধাত্রী বা দাই বলা যায়।

বাজার তদারকি: ইতিহাসে উল্লেখ আছে, শিফা বিনতে আবদুল্লাহকে বাজার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে অনেকেই ইসলামের ইতিহাসে প্রথম নারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন।

সংক্ষেপে বলা যায়, নবীজির যুগে নারী সাহাবিরা ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজ, কারুশিল্প, সমাজসেবা ও প্রশাসনিক দায়িত্বসহ নানা কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এতে বোঝা যায়, ইসলামের প্রাথমিক যুগেই নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার