ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

রাজশাহীতে ৩০ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত !

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:০৭:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে ৩০ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত ! রাজশাহীতে ৩০ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত !
রাজশাহীতে ফের ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে পাঁচ থেকে ১০টি নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বাড়লেও আক্রান্তের হার স্থিতিশীল।

জানা গেছে, করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত আছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের টিম। তবে এ বছর করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

সংশ্লিষ্টরা জানান, গত ২৭ মে থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। ওই দিনের পাঁচটি নমুনার একটি করোনা পজিটিভ আসে। এরপর থেকে প্রতিদিনই ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

এ পর্যন্ত মোট ৯৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২ মে এক দিনেই ১৫টি নমুনা পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জন শনাক্ত হন।

রামেকের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আশা করি, রাজশাহী মেডিকেল কলেজ কিট স্বল্পতায় ভুগবে না, যদি না আবার বড় ধরনের মহামারি দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা প্রস্তুত আছি। আতঙ্কের কিছু নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে তেমন ঝুঁকি দেখা যাচ্ছে না।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। বাইরে গেলে মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের আবার এই অভ্যাসগুলো করতে হবে। এ ছাড়া ঠান্ডা-সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে। তিনি জানান, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তারপরও প্রস্তুতি হিসেবে চিকিৎসক-নার্সদের টিম গঠন করা আছে। ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ডও আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার