ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

বদলি ঠেকাতে নানা কৌশল, শেষ পর্যন্ত ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:২৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:২৮:৩৯ অপরাহ্ন
বদলি ঠেকাতে নানা কৌশল, শেষ পর্যন্ত ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান বদলি ঠেকাতে নানা কৌশল, শেষ পর্যন্ত ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান
একাধিকবার বদলির নির্দেশ জারি হলেও দীর্ঘদিন তা কার্যকর না করে আগের কর্মস্থলেই বহাল ছিলেন ঠাকুরগাঁওয়ের এক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অবশেষে প্রায় ৫০ দিন পর সেই বদলির আদেশ মেনে নতুন কর্মস্থলে যোগদান করেছেন ডা. কামাল আহমেদ। গত বুধবার (৪ মার্চ) তিনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।।

এর আগে গত ১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. কামাল আহমেদকে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। আদেশে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ থাকলেও তিনি বিভিন্ন অজুহাতে পীরগঞ্জেই অবস্থান করেন।। বিষয়টি নিয়ে গত ২০ জানুয়ারি ‘বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বাস্থ্য কর্মকর্তা’ এবং ২৩ ফেব্রুয়ারি ‘ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জনকে তোয়াক্কা করেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’ শিরোনামে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পর স্বাস্থ্য প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়। পরে ১৯ ফেব্রুয়ারি সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব হস্তান্তর করে রাণীশংকৈলে যোগদানের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি যোগদান না করায় একই দিনে আবারও নোটিশ পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, দায়িত্ব হস্তান্তর না করে এবং সিভিল সার্জনকে অবহিত না করে ই-মেইলে নৈমিত্তিক ছুটির আবেদন করা সরকারি চাকরি বিধির পরিপন্থি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবজ্ঞা করার শামিল। তার ছুটি নামঞ্জুর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয় এবং অন্যথায় বিভাগীয় ব্যবস্থার সতর্কবার্তাও দেওয়া হয়।

এদিকে অভিযোগ রয়েছে, পীরগঞ্জে কর্মরত অবস্থায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের কাছ থেকে একটি ডিও লেটার সংগ্রহ করেছিলেন ডা. কামাল আহমেদ। তবে বিষয়টি নিয়ে ধারাবাহিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত তিনি পীরগঞ্জে অবস্থান ধরে রাখতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, পীরগঞ্জে তার নিজ বাড়িতে ‘কেয়া ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অফিস সময়েই ওই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করা হতো। হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা রোগীদের সেখানে পাঠাতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণের অভিযোগও উঠেছে। এছাড়া গত বছরের ১ ডিসেম্বর হাসপাতালের পরিসংখ্যানবিদ আরমিনা আক্তারকে বদলির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য বিভাগ ওই আদেশ বাতিল করে তাকে আগের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়। তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়নি, ফলে তিনি কার্যত কর্মস্থলে যোগ দিতে পারেননি।

আরও অভিযোগ রয়েছে, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না হয়েও প্রভাব খাটিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ও অনুমোদনহীন ক্লিনিকে সিজারসহ অস্ত্রোপচার কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে চিকিৎসক মহল ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডা. কামাল আহমেদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডা. কামাল আহমেদকে নির্ধারিত সময়ের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছিল। অসুস্থতার কারণে তিনি সময়মতো যোগদান করতে পারেননি বলে জানালেও গত বুধবার ৪ মার্চ তিনি রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন