ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী কমলো সোনা ও রুপার দাম ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ল গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ২ তানোরের আলোচিত প্রধান শিক্ষক আমিরুলের গুরুপাপে লঘুদণ্ড মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে লাইভ শোতে ‘লিপসিঙ্ক’ বিতর্কে গায়িকা জ্যাসমিন সন্ডলাস, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ভিটামিন ডি একটানা কত দিন খাওয়া যায় খুদের জ্বর মাপার সময়ে ৩টি ভুল অনেক মা-বাবাই! ভুল শুধরে না নিলে বাড়বে সমস্যা তমন্না-ফাতিমা অতীত, আলিয়া কুরেশীর সঙ্গে ক্যামেরাবন্দি! ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:২৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:২৬:৫৯ অপরাহ্ন
ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪ ছবি: সংগৃহীত
ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ফের বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। বিশেষ এই অভিযানে বাংলাদেশি সন্দেহে ১২৪ জনকে আটক করেছে তারা। আটক এই ১২৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু।

রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।   

বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার পরিচালিত এ অভিযানে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের দাবি, আটকদের মধ্যে ১২৪ বাংলাদেশি।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং–এর নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ ও সেখানে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি।

অবশ্য, বাংলাদেশি হওয়ার কোনও দলিল বা কাগজপত্রও পাওয়া যায়নি তাদের কাছে।

বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ১২৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)–এ একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বেঙ্গালুরু সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশে গত কয়েক দিন ধরে বিভিন্ন থানার এলাকায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগ সহায়তা করেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০