ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

শাহরুখের কোটি কোটি টাকার সাম্রাজ্য! আরিয়ান না সুহানা, কার সম্পত্তির পরিমাণ বেশি?

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৪:৩৪ অপরাহ্ন
শাহরুখের কোটি কোটি টাকার সাম্রাজ্য! আরিয়ান না সুহানা, কার সম্পত্তির পরিমাণ বেশি? ছবি: সংগৃহীত
বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের তিন সন্তান। আরিয়ান, সুহানা ও আব্রাম। এর মধ্যে বড় ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানা ইতিমধ্যেই নিজেদের কেরিয়ারের পথে হাঁটা শুরু করেছেন। তবে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, বাবার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার আগেই নিজেদের চেষ্টায় এই দুই তারকা-সন্তান কতটা সম্পদ গড়ে তুলতে পেরেছেন?

২৫ বছর বয়সি সুহানা খান ইতিমধ্যেই অভিনয়ের জগতে নিজের যাত্রা শুরু করেছেন। বাবার পথ অনুসরণ করে ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে তাঁর অভিষেক হয়। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’-এর কাজে, যেখানে প্রথমবার বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গেই দেখা যাবে তাঁকে।

রিপোর্ট অনুযায়ী, সুহানা খানের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি তিনি রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন। আলিবাগে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফার্মহাউস রয়েছে তাঁর নামে।

অন্যদিকে বড় ছেলে আরিয়ান খান সবসময়ই ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালে কাজ করতে বেশি আগ্রহী। অভিনয়ের বদলে তিনি পরিচালনা এবং ব্যবসার দিকে মন দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’।

তবে আরিয়ানের আয়ের বড় অংশ আসে তাঁর ব্যবসা থেকে। লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘D’YAVOL X’ এবং একটি প্রিমিয়াম অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। হিসেব অনুযায়ী, সম্পত্তির নিরিখে তিনি বোন সুহানার তুলনায় অনেকটাই এগিয়ে। বর্তমানে আরিয়ান খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা বলে জানা যায়।

যদিও তাঁদের বাবা শাহরুখ খানের প্রায় ৭৩০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য রয়েছে, তবু নিজেদের চেষ্টায় কয়েক কোটির সম্পদ গড়ে তুলে আরিয়ান ও সুহানা প্রমাণ করে দিয়েছেন, তাঁরা শুধু ‘স্টার কিড’ নন, বরং ভবিষ্যতে সফল হয়ে ওঠার দৌড়েও এগিয়ে আছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩