ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: সাতক্ষীরা সীমান্তে জ্বালানি পাচার ঠেকাতে বিজিবির সতর্কতা বৃদ্ধি

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:৫১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:৫১:৪০ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: সাতক্ষীরা সীমান্তে জ্বালানি পাচার ঠেকাতে বিজিবির সতর্কতা বৃদ্ধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: সাতক্ষীরা সীমান্তে জ্বালানি পাচার ঠেকাতে বিজিবির সতর্কতা বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে জ্বালানি পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং নজরদারি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ভারতগামী ট্রাকগুলো তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি নিয়ে যাতে ভারতে চলে যেতে না পারে, সেদিকেও নজরদারি জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, তাদের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জ্বালানি পাচার ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই জ্বালানি পাচার না হয়, সে জন্য আমরা কড়া নজরদারি চালাচ্ছি।

তিনি আরও জানান, দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা মেনে জ্বালানি বিক্রি করছে কিনা তাও নিয়মিত তদারকি করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্র বলছে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি পাচারের ঝুঁকি বাড়তে পারে-এমন আশঙ্কা থেকেই সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ