ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

তৃষা কৃষ্ণনের সাথে সম্পর্কের গুঞ্জন, আদালতের দ্বারস্থ বিজয়ের স্ত্রী সঙ্গীতা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:৩৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:৩৪:৩২ অপরাহ্ন
তৃষা কৃষ্ণনের সাথে সম্পর্কের গুঞ্জন, আদালতের দ্বারস্থ বিজয়ের স্ত্রী সঙ্গীতা তৃষা কৃষ্ণনের সাথে সম্পর্কের গুঞ্জন, আদালতের দ্বারস্থ বিজয়ের স্ত্রী সঙ্গীতা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয়-এর ব্যক্তিজীবন ঘিরে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের মধ্যেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন ভারতে থাকার জন্য স্বামীর পৈতৃক বাড়িতে থাকার অধিকার নিশ্চিত করতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

জানা গেছে, যুক্তরাজ্যের বাসিন্দা সঙ্গীতার ভারতে নিজস্ব কোনও বাসস্থান নেই। বিবাহসূত্রে পাওয়া শ্বশুরবাড়িটিই বর্তমানে তাঁর একমাত্র আশ্রয়। তাই আইনি প্রক্রিয়া চলাকালীন ওই বাড়িতে থাকার সুযোগ যেন বজায় থাকে-এ বিষয়টি নিশ্চিত করতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। একই সঙ্গে ন্যায্য ও স্থায়ী খোরপোশের আবেদনও জানিয়েছেন সঙ্গীতা।

আদালতে দেওয়া আবেদনে সঙ্গীতা দাবি করেছেন, আইনি পদক্ষেপ নিলে স্বামীর পৈতৃক বাড়িতে তাঁর থাকা কঠিন হয়ে যেতে পারে বলে তাঁকে সতর্ক করেছিলেন বিজয়। সেই আশঙ্কা থেকেই আদালতের কাছে তিনি সুরক্ষা চেয়েছেন, যাতে বিবাহবিচ্ছেদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর থাকার বিষয়ে কোনও জটিলতা তৈরি না হয়।

এদিকে বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন চলছে-অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নাকি বেড়েছে। সম্প্রতি চেন্নাইয়ের একটি বিয়েবাড়িতে তাঁদের একসঙ্গে প্রবেশ করতে দেখা যায়। দু’জনের পোশাকের রং মিল থাকা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তীব্র হয়েছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বিবাহবিচ্ছেদের নিষ্পত্তির অংশ হিসেবে বিজয় নাকি সঙ্গীতাকে প্রায় ২৫০ কোটি রুপি খোরপোশ দিতে সম্মত হয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে তাঁদের সন্তানদের সঙ্গেও বিজয়ের দূরত্ব তৈরি হয়েছে বলেও কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

তবে তৃষা কৃষ্ণন বা বিজয়ের পক্ষ থেকে সম্পর্কের গুঞ্জন কিংবা পারিবারিক বিরোধ নিয়ে এখনো প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিনোদনদুনিয়ায় আলোচনা আরও জোরালো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন