ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাপাহার কলেজের বিদায় ও বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুরের বক্তব্যে সন্তুষ্টিতে উল্লসিত শিক্ষার্থীরা রাণীনগরে নয়া ওসির যোগদান ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুদাসপুরে আলোচনা সভা তানোরের চাঁদপুর স্কুলে বিদায় ও নবীন বরণ মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২ যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৬:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৬:০৪:৪৯ অপরাহ্ন
রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে মজুরি ভিত্তিক অফিস সহায়ক হিসেবে সদ্য যোগ দেওয়া এক কর্মচারীর চাকরি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। ওই কর্মচারী নিজেই চাকরির জন্য প্রায় ১০ লাখ টাকা মিট হয়েছে বলে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানী নামে ওই ব্যক্তি গত মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে অফিস সহায়ক পদে যোগদান করেন। তিনি রাজশাহী নগরীর কাটাখালি এলাকার কুখুন্ডি গ্রামের বাসিন্দা।

গোলাম রাব্বানী স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকার সিনিয়র নেতারা আমাকে যুবলীগের ওই দায়িত্ব দিয়েছিলেন। তবে এখন আর রাজনীতি করি না।

চাকরি পাওয়ার বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী দাবি করেন, চাকরির জন্য মোট ১০ লাখ টাকা লেনদেনের কথা হয়েছে। কিছু টাকা দিয়েছি, চাকরি পারমেন্ট হলে বাকি টাকা দেব। তবে এ বিষয়ে তিনি কোনো ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারীর নাম প্রকাশ করেননি।

এদিকে উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বলেন, তার দপ্তরে কর্মীর প্রয়োজন ছিল। সে কারণে তিনি কর্তৃপক্ষের কাছে জনবলের চাহিদা পাঠান।

তিনি বলেন, আমার দপ্তরে লোকের প্রয়োজন ছিল, তাই চাহিদা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিয়েছে। তবে এটি স্থায়ী পদ নয়, মজুরি ভিত্তিক ডেইলি বেসিসে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত