ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা!

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৫৯:২৭ অপরাহ্ন
বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা!
ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে।

ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করার পরও শান্ত হয়ে বসে থাকেনি। বরং ইসলামকে চিরতরে দমন করার জন্য তারা নানা ষড়যন্ত্র করতে থাকে। এক পর্যায়ে কুরাইশ নেতা আবু জাহেল ও আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় এক হাজার সুসজ্জিত ও প্রশিক্ষিত সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়া হয়। তাদের উদ্দেশ্য ছিল মদিনায় আক্রমণ চালিয়ে মুসলিম বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া।

অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মাত্র ৩১৩ জন সাহাবিকে সঙ্গে নিয়ে এই বিশাল বাহিনীর মোকাবিলায় প্রস্তুতি নেন। মুসলিম বাহিনীর সদস্যরা ছিল তুলনামূলকভাবে কম সজ্জিত ও সীমিত অস্ত্র-শস্ত্রে সজ্জিত। যুদ্ধ শুরুর আগে মহানবী (সা.) গভীর আবেগ ও বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন। তিনি কান্নাভেজা কণ্ঠে দোয়া করেন যে, যদি এই অল্পসংখ্যক মুমিন বান্দা আজ ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আর কেউ থাকবে না।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহ তাঁর প্রিয় নবীর দোয়া কবুল করেন এবং মুসলিম বাহিনীকে বিশেষ সাহায্য প্রদান করেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানেও বদর যুদ্ধে আল্লাহর সাহায্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, বদরের দিনে মুসলমানরা ছিল দুর্বল, তবুও আল্লাহ তাদের সাহায্য করেছেন।

বদর যুদ্ধ শুধু একটি সামরিক বিজয়ের ঘটনা নয়; এটি মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এই ঘটনার মাধ্যমে ধৈর্য, ঈমান, আল্লাহর ওপর ভরসা এবং সঠিক কৌশল প্রয়োগের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। মহানবী (সা.) যুদ্ধের আগে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন যাতে শত্রুপক্ষ মুসলিম বাহিনীর প্রকৃত সংখ্যা সম্পর্কে বিভ্রান্ত হয়। সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করা, আলাদা তাঁবু স্থাপন এবং বিভিন্ন কৌশলগত পদক্ষেপের মাধ্যমে তিনি শত্রুপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করেন।

বদর যুদ্ধ মুসলমানদের জন্য এক অনন্য দৃষ্টান্ত, যেখানে দোয়া ও কৌশল—উভয়ের সমন্বয়ে বিজয় অর্জিত হয়েছিল। ইসলামী চিন্তাবিদদের মতে, বর্তমান সময়েও মুসলিম উম্মাহ যদি ঐক্য, ধৈর্য, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যায়, তবে তারা নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।


বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, বদরের চেতনা মুসলিম উম্মাহকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা দেয়। একই সঙ্গে আল্লাহর সাহায্য প্রার্থনা এবং বাস্তব কৌশল গ্রহণের মধ্য দিয়ে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়।

তিনি মুসলিম উম্মাহর জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন বদরের চেতনায় অনুপ্রাণিত হয়ে মুসলমানদের সত্য ও ন্যায়ের পথে বিজয়ী হওয়ার তাওফিক দান করেন। আমীন!

লেখক: সাবেক ইমাম ও খতীব হযরত দরিয়া শাহ্ (রহ:) মাজার জামে মসজিদ কদমতলী সিলেট।
প্রতিষ্ঠিতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট।
ভাইস প্রেসিডেন্ট: জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন