ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কারের দাবি

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৫:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৫:২৪:৪৪ অপরাহ্ন
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কারের দাবি আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কারের দাবি
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বিশেষজ্ঞরা বলছেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে শক্তিশালী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ আইনগত পরিচয় ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও আইনি ন্যায্যতা থেকে নারীরা প্রায়ই বঞ্চিত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে নারীর অধিকার, সমতা ও ন্যায়বিচারের প্রশ্নকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ দিন এবং ২০২৬ সালের বৈশ্বিক প্রতিপাদ্য হচ্ছে Rights. Justice. Action. For All Women and Girls-অর্থাৎ সব নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা। 

বিশেষজ্ঞরা বলেন, একটি কন্যাশিশুর জন্ম নিবন্ধন তার ভবিষ্যৎ সুরক্ষার প্রথম ধাপ। জন্ম নিবন্ধন না থাকলে বয়স প্রমাণ করা কঠিন হয়ে পড়ে, ফলে বাল্যবিবাহ প্রতিরোধে বাধা সৃষ্টি হয়। বাল্যবিবাহের কারণে কন্যাশিশুদের অপ্রাপ্তবয়স্ক মাতৃত্বের ঝুঁকি বাড়ে, শিক্ষা থেকে ঝরে পড়ার সম্ভাবনা থাকে এবং সহিংসতার শিকার হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। এছাড়া নিবন্ধন না থাকলে নারী পাচার বা ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ে।

একইভাবে, মৃত্যু নিবন্ধন না থাকলে নারীর মৃত্যুর পর তার সম্পত্তি সুরক্ষিত থাকে না এবং আত্মীয়দের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের ঝুঁকি বাড়ে বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করলেও বাস্তবে এখনও বড় অংশের মানুষ নিবন্ধনের বাইরে রয়েছে। সাম্প্রতিক এক কর্মশালায় জানানো হয়, দেশে জন্ম নিবন্ধনের হার প্রায় ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ-অর্থাৎ প্রায় অর্ধেক জীবনঘটনা এখনও সরকারি নিবন্ধনের বাইরে রয়ে গেছে। 

বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান আইন সংশোধন করে পরিবারনির্ভর ব্যবস্থার পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতির বড় পরিবর্তন সম্ভব। এতে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুই জন্মের মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হতে পারে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, নারীর অধিকারের সূচনা হয় তার আইনগত পরিচয় থেকে। স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন বাধ্যতামূলক করা হলে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ নিবন্ধন অর্জনের পাশাপাশি নারীর অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন আধুনিকায়ন করা হলে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং আইনি অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর