ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৫:১৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৫:১৫:৪৭ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং ইরানের হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার খবরে তেলের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে,এমন আশঙ্কায় রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় করছেন যানবাহনের মালিকরা।

শুক্রবার সকাল থেকে নগরীর সবগুলি পাম্পে অতিরিক্ত তেল সংগ্রহ করতে দেখা গেছে সাধারণ মানুষকে।

নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় অবস্থিত নয়ন পেট্রোল পাম্পসহ একাধিক পাম্পে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের।

মাইক্রোবাস নিয়ে পেট্রোল নিতে আসা ক্রেতা মোঃ সাদ্দাম ও মোঃ পিয়াস আলী বলেন, প্রতিদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেখছি। যে হারে যুদ্ধের বিস্তার হচ্ছে, তাতে মনে হচ্ছে তেলের দাম দ্রুত বাড়তে পারে। তাই গাড়িতে ৬০ লিটার পেট্রোল মজুত রেখেছেন তিনি ।

মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসা সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক আবু হেনা মোস্তফা জামান বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে হাজার হাজার ট্যাংকার আটকা পড়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে। তাঁর মতে, যুদ্ধ দ্রুত থামার সম্ভাবনা কম, তাই তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, এমন আশঙ্কায় তিনি ট্যাংকি পূর্ণ করে তেল নিয়েছেন।

নয়ন পেট্রোল পাম্পের মালিক মোঃ আব্দুল হাই বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার খবর প্রচার হওয়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে রাখছেন।

তিনি বলেন, সাধারণ দিনের তুলনায় আজ সকাল থেকেই পাম্পে ভিড় অনেক বেশি। অনেকেই একসঙ্গে বেশি পরিমাণ তেল নিচ্ছেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় সেখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়তে পারে বলে মনে করছেন বিভিন্ন পাম্প মালিকরা।

এদিকে নগরীর বিভিন্ন পাম্পে হঠাৎ বাড়তি চাপ তৈরি হলেও এখন পর্যন্ত তেল সরবরাহে কোনো ঘাটতি হয়নি বলে জানিয়েছেন পাম্প মালিকরা। তবে আন্তর্জাতিক পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২