ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত

কেনা সানস্ক্রিনের রাসায়নিকেও পুড়তে পারে ত্বক, ছোটদের জন্য বাড়িতেই বানিয়ে দিন

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:২৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:২৫:৫৫ অপরাহ্ন
কেনা সানস্ক্রিনের রাসায়নিকেও পুড়তে পারে ত্বক, ছোটদের জন্য বাড়িতেই বানিয়ে দিন ছবি: সংগৃহীত
রোদ থেকে বাঁচতে সানস্ক্রিনই ভরসা। তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে, তাতে সানস্ক্রিন না-মেখে বেরোলে সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের দফারফা করে দেবে। খুব তাড়াতাড়ি ত্বক পুড়ে কালচে দাগ পড়ে যাবে। ‘সানবার্ন’ বা রোদে পোড়া থেকে বাঁচতেই সানস্ক্রিন ব্যবহার করা হয়। মা-বাবারা এখন ছোটদেরও সানস্ক্রিন মাখিয়েই বাইরে পাঠান। কিন্তু বুঝতে হবে, ছোটদের ত্বক অনেক বেশি কোমল ও স্পর্শকাতর। সানস্ক্রিনে থাকা রাসায়নিক ছোটদের ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বাজারচলতি সানস্ক্রিন নয়, বরং ঘরেই ছোটদের জন্য বানিয়ে দিন রোদ থেকে বাঁচার ক্রিম।

‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ সতর্ক করে জানিয়েছে, সানস্ক্রিনে থাকা 'অক্সিবেনজোন' বা 'প্যারাবেন' অনেক সময় উপকারের চেয়ে অপকারই বেশি করে। অক্সিবেনজোন ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে। অনেক সময়ে সানস্ক্রিন মাখলেই মুখে বা চোখে জ্বালা করে অনেকের। এর কারণই হল এই রাসায়নিক। এই রাসায়নিক আবার শরীরের ভিতরে ঢুকলে হরমোনের গোলমালও দেখা দিতে পারে। রোদ থেকে বাঁচাতে সানস্ক্রিনে এমন এক রাসায়নিক মেশানো হয়, যা দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে এলে নানা রকম চর্মরোগের কারণ হতে পারে। এই রাসায়নিকের নাম অক্টিনোক্সেট, যা থেকে কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। অতএব বোঝাই যাচ্ছে, বাজারচলতি সানস্ক্রিন ছোটদের ত্বকের জন্য মোটেই উপযুক্ত নয়। তাই বাড়িতেই বানিয়ে নিন-

নারকেল তেল ও জিঙ্ক অক্সাইড-

উপকরণ:
আধ কাপ নারকেল তেল
২ চা চামচ জিঙ্ক অক্সাইড পাউডার
আধ কাপ অ্যালো ভেরা জেল

প্রণালী: নারকেল তেল হালকা গরম করে তাতে অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ধীরে ধীরে জ়িঙ্ক অক্সাইড পাউডার মেশান যত ক্ষণ না একটি মসৃণ ক্রিম তৈরি হচ্ছে। এটি কাচের শিশিতে সংরক্ষণ করে রাখুন। ছোটরা রোদে বেরোনোর আগে মাখিয়ে দিলে তা সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাব থেকে ত্বককে বাঁচাবে।

শিয়া বাটার ও কোকো বাটার

উপকরণ:
২ চামচ শিয়া বাটার
১ চামচ কোকো বাটার
১ চামচ ভিটামিন-ই তেল
১ চামচ রাস্পবেরি বীজের তেল

প্রণালী: শিয়া বাটার ও কোকো বাটার একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে গলিয়ে নিন। একটু ঠান্ডা হলে এই মিশ্রণে ভিটামিন-ই তেল মিশিয়ে দিন। এর পরে মেশান রাস্পবেরি বীজের তেল। মিশ্রণটি ফ্রিজে রেখে জমাট বাঁধতে দিন। এটি খুব ভাল ময়েশ্চারাইজি সানস্ক্রিনের কাজ করে।

তিল তেল ও গ্লিসারিনের সানস্ক্রিন

উপকরণ: 
৩ চামচ তিলের তেল
১ চামচ গ্লিসারিন
আধ কাপ জল

প্রণালী: সবক’টি উপাদান একটি স্প্রে বোতলে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। রোদে বেরোনোর আগে শিশুর মুখে, হাত-পায়ে স্প্রে করে হালকা হাতে মালিশ করে দেবেন। এটি মাখা থাকলে রোদে পুড়ে কালচে দাগ হবে না ত্বকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু