ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি রায়হান গ্রেফতার রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগ, স্বামী আটক

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:২১:২৫ অপরাহ্ন
স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগ, স্বামী আটক ছবি: সংগৃহীত
জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টায় শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতের স্বজন সূত্রে জানা যায়, নিহত স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। ঘটনার সময় দুই সন্তানই নানিবাড়িতে ছিল। 

পুলিশ জানায়, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জেরে স্বামী তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাহমিনার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করা হয়। 

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, 'ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে প্রথমে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলমান রয়েছে।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত