ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

এবার জাতীয় সঙ্গীত গেয়ে স্যালুট দিলেন ইরানের নারী ফুটবলাররা

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:১৮:৪৭ অপরাহ্ন
এবার জাতীয় সঙ্গীত গেয়ে স্যালুট দিলেন ইরানের নারী ফুটবলাররা ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে সমগ্র বিশ্বজুড়ে। বাদ নেই ক্রীড়াঙ্গনও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপের প্রথম ম্যাচে জাতীয় সংগীতের সময় নীরব ছিলেন ইরানের নারী ফুটবলাররা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তারা গাইলেন জাতীয় সংগীত। সঙ্গে দিলেন সামরিক স্যালুটও।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল্ড কোস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ইরান হেরেছে ৪-০ ব্যবধানে।

গত সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে ইরান দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের সময় নীরব ছিলেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে দেশে থাকা পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে রবিনা স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যেই খেলোয়াড়রা ‘মেহর-ই খাভারান’ জাতীয় সংগীত গেয়ে শোনান। এ সময় দর্শকদের একটি অংশ দুয়ো দেয় এবং কয়েকজন প্রবাসী ইরানি ১৯৭৯ সালের আগের পতাকা প্রদর্শন করেন।

দেশটির নারী দলের কোচ মারজিয়েহ জাফরি জানান, ইন্টারনেট বিভ্রাটের কারণে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, পরিবার ও দেশের মানুষের জন্য তারা উদ্বিগ্ন হলেও পেশাদারভাবে খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন।

টানা দুই ম্যাচে হারায় ইরান এখন প্রায় বিদায়ের মুখে। রোববার ফিলিপাইনের বিপক্ষে বড় জয় পেলেই কেবল তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি