ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ

ঘরে ব্রকোলি রাঁধতে পারেন ৫ উপায়ে

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:১৩:৪৬ অপরাহ্ন
ঘরে ব্রকোলি রাঁধতে পারেন ৫ উপায়ে ছবি: সংগৃহীত
ব্রকোলি শুনেই মনে হয় ক্রিমি পাস্তা, শেডার স্যুপ, লেমন-রোস্টেড অথবা স্যালাডের কথা। বিদেশি সব্জি মানেই বাহারি পদ, প্রচলিত ধারণা এমনই। কিন্তু সব সময়ে কি আর ভিন্‌দেশি খাবারে মন ভরে? কেউ কেউ আবার কেতাদুরস্ত বিদেশি রান্না পারেনও না। এ দিকে ডায়েটে ব্রকোলি রয়েছে। পুষ্টিগুণে ভরপুর সব্জিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে ও ফাইবার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম ভাল রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এ বার দেশি কায়দায় বিদেশি এই সব্জি রেঁধে দেখতে পারেন। একাধিক উপায়ে কাজে লাগানো যেতে পারে।

ব্রকোলি-আলু ভাজা: আলু-ফুলকপি ভাজার বদলে বানিয়ে নিতে পারেন আলু-ব্রকোলি ভাজা। ফুলকপির বদলে ব্রকোলি যোগ করতে পারেন রান্নায়। মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করলে এটি রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে।

ব্রকোলির পকোড়া: পকোড়ার প্রচলিত কায়দায় বানাবেন না। তাতে বেশি তেল ও বেসনের প্রয়োজন পড়বে। এ ক্ষেত্রে ব্রকোলির টুকরোগুলি বেসন ও মশলার সঙ্গে মেখে কিছু ক্ষণ রেখে দিতে হবে। তার পর কড়াইয়ে অল্প তেলে হালকা ভেজে নিলে সুস্বাদু এই পদ তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করলে ভাল লাগবে চা-কফির সঙ্গে।

ব্রকোলির থেপলা: আটা, কুচোনো ব্রকোলি, মেথি পাতা কুচি, হলুদ, লঙ্কাগুঁড়ো ও জোয়ান মিশিয়ে ব্যাটার তৈরি করা হয়। তার পর তাওয়ায় ঘি বা তেলে সেঁকে নিলেই ফাইবার সমৃদ্ধ থেপলা প্রস্তুত। আচার বা দইয়ের সঙ্গে খেতে বেশ লাগে।

ব্রকোলি টিক্কি: ব্রকোলি হালকা সেদ্ধ করে, তার সঙ্গে মিষ্টি আলু মেখে, সুজি ও সয়াগুঁড়ো দিয়ে গোল গোল বল বানিয়ে নিন। তাওয়ায় সেঁকে নিলেই টিক্কি তৈরি হয়ে যাবে। নরম ও সুস্বাদু এই পদ সান্ধ্য খাওয়াদাওয়ার জন্য দুর্দান্ত। এমনকি নৈশভোজেও রাখা যায়।

সর্ষে পোস্ত ব্রকোলি: ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য সর্ষে পোস্তর রেসিপি মেনে ব্রকোলি রাঁধা যায়। ব্রকোলি ভেজে তার মধ্যে সর্ষেবাটা ও পোস্তবাটা দিয়ে দিলেই ঝাল ঝাল মাখা একটি তরকারি তৈরি হয়ে যাবে। ভাত ছাড়া রুটি-পরোটা দিয়েও ভাল লাগবে খেতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ