ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি রায়হান গ্রেফতার রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:০৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:০৩:৪২ অপরাহ্ন
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড ছবি: সংগৃহীত
ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। এজন্য নতুন অস্ত্রও আমরা আলাদাভাবে তুলে রেখেছি। সেসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে।”

বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। তারপরেই এ বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

গত ৭ দিন ধরে যুদ্ধ চলছে এবং হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

ইসরায়েল এবং ইরানের সঙ্গে এর আগে ২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী সংঘাত হয়েছিল। বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেছেন সেই সংঘাতের তুলনায় এবারের যুদ্ধে ইরানের অস্ত্রভাণ্ডার আরও বেশি সমৃদ্ধ। সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত