ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩

জাহ্নবীর মোট সম্পত্তির পরিমাণ কি প্রেমিক শিখরের থেকে বেশি?

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
জাহ্নবীর মোট সম্পত্তির পরিমাণ কি প্রেমিক শিখরের থেকে বেশি? ছবি: সংগৃহীত
দেখতে দেখতে বলিউডে ন’বছর কাটিয়ে ফেললেন জাহ্নবী কাপূর। ‘ধড়ক’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু জাহ্নবীর। যদিও প্রথম ছবি মুক্তির আগেই মা শ্রীদেবীকে হারান জাহ্নবী। মায়ের কথা উঠলেই অশ্রুসিক্ত হয়ে ওঠে তাঁর চোখ। ৬ মার্চ ২৮-এ পা দিলেন জাহ্নবী। বলিউডে এক দশক পার করার আগে পায়ের তলার মাটি কতটা শক্ত করতে পারলেন তিনি? প্রেমিক শিখর পাহাড়িয়াকে কি সম্পত্তির দিক থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন জাহ্নবী?

জাহ্নবীর বিলাসবহুল পোশাক থেকে বাড়ি— সবই উঠে আসে সংবাদ শিরোনামে। জানা যাচ্ছে, এই মুহূর্তে জাহ্নবী নিজে প্রায় ৮২ কোটি টাকার সম্পত্তির মালিক। মুম্বইয়ের বান্দ্রার এক বিলাসবহুল এলাকায় বাবা বনি কাপূর ও বোন খুশি কাপূরের সঙ্গে থাকেন জাহ্নবী।

সম্প্রতি নিজে একটি দোতলা বাড়ি কিনেছেন জাহ্নবী। মুম্বইয়ে এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৬৫ কোটি টাকা। জাহ্নবীর এই দোতলা বাড়িতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল। রান্নাঘরেও রয়েছে বিশেষ চমক। বাড়ির বাইরে রয়েছে বিরাট বাগান। তবে এখানেই শেষ নয়। এ ছাড়া চেন্নাইয়েও একটি বাড়ি আছে জাহ্নবীর, যার দাম ১.৫ কোটি টাকা। এই বাড়িটি কিনেছিলেন জাহ্নবীর মা, অভিনেত্রী শ্রীদেবী। এ ছাড়াও ছবিপিছু তাঁর পারিশ্রমিক প্রায় ৫ কোটি। একাধিক ব্র্যান্ডের প্রচারদূত তিনি। সেই বাবদ নেন প্রায় ৮০ লক্ষ টাকা। একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর, যার প্রতিটির দাম প্রায় পাঁচ কোটির উপর। তা সত্ত্বেও প্রেমিক শিখরকে ছাপিয়ে যেতে পারেননি জাহ্নবী, মুম্বইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি শিখর। পারিবারিক সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও ভাই বীরের সঙ্গে যৌথ ভাবে গেমিংয়ের ব্যবসা রয়েছে তাঁর। শিখরের সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত