ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

জাহ্নবীর মোট সম্পত্তির পরিমাণ কি প্রেমিক শিখরের থেকে বেশি?

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
জাহ্নবীর মোট সম্পত্তির পরিমাণ কি প্রেমিক শিখরের থেকে বেশি? ছবি: সংগৃহীত
দেখতে দেখতে বলিউডে ন’বছর কাটিয়ে ফেললেন জাহ্নবী কাপূর। ‘ধড়ক’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু জাহ্নবীর। যদিও প্রথম ছবি মুক্তির আগেই মা শ্রীদেবীকে হারান জাহ্নবী। মায়ের কথা উঠলেই অশ্রুসিক্ত হয়ে ওঠে তাঁর চোখ। ৬ মার্চ ২৮-এ পা দিলেন জাহ্নবী। বলিউডে এক দশক পার করার আগে পায়ের তলার মাটি কতটা শক্ত করতে পারলেন তিনি? প্রেমিক শিখর পাহাড়িয়াকে কি সম্পত্তির দিক থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন জাহ্নবী?

জাহ্নবীর বিলাসবহুল পোশাক থেকে বাড়ি— সবই উঠে আসে সংবাদ শিরোনামে। জানা যাচ্ছে, এই মুহূর্তে জাহ্নবী নিজে প্রায় ৮২ কোটি টাকার সম্পত্তির মালিক। মুম্বইয়ের বান্দ্রার এক বিলাসবহুল এলাকায় বাবা বনি কাপূর ও বোন খুশি কাপূরের সঙ্গে থাকেন জাহ্নবী।

সম্প্রতি নিজে একটি দোতলা বাড়ি কিনেছেন জাহ্নবী। মুম্বইয়ে এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৬৫ কোটি টাকা। জাহ্নবীর এই দোতলা বাড়িতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল। রান্নাঘরেও রয়েছে বিশেষ চমক। বাড়ির বাইরে রয়েছে বিরাট বাগান। তবে এখানেই শেষ নয়। এ ছাড়া চেন্নাইয়েও একটি বাড়ি আছে জাহ্নবীর, যার দাম ১.৫ কোটি টাকা। এই বাড়িটি কিনেছিলেন জাহ্নবীর মা, অভিনেত্রী শ্রীদেবী। এ ছাড়াও ছবিপিছু তাঁর পারিশ্রমিক প্রায় ৫ কোটি। একাধিক ব্র্যান্ডের প্রচারদূত তিনি। সেই বাবদ নেন প্রায় ৮০ লক্ষ টাকা। একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর, যার প্রতিটির দাম প্রায় পাঁচ কোটির উপর। তা সত্ত্বেও প্রেমিক শিখরকে ছাপিয়ে যেতে পারেননি জাহ্নবী, মুম্বইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি শিখর। পারিবারিক সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও ভাই বীরের সঙ্গে যৌথ ভাবে গেমিংয়ের ব্যবসা রয়েছে তাঁর। শিখরের সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন