ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৩:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৩:০৪:৫৩ অপরাহ্ন
আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান
জীবন কখনও কখনও মানুষকে এমন এক মোড়ে দাঁড় করায়, যেখানে চোখের সামনে শুধু অন্ধকারই দেখা যায়। কিন্তু সেই অন্ধকার ভেদ করে যদি হঠাৎ কেউ আলো হয়ে আসে—তখন সেই মুহূর্ত যেন গল্প হয়ে যায়। ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার সংগ্রামী নারী আসমা বেগমের জীবনেও তেমনই এক আলোর গল্প রচিত হলো। গরু, মুরগি আর কবুতর—এই ছোট্ট সংসারটা- ছিল আসমার পৃথিবী। সেই পৃথিবীর উপার্জনের টাকাতেই চলত সংসার, আর চলত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা।

কিন্তু ভাগ্য যেন হঠাৎই নির্মম হয়ে ওঠে। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে একে একে মারা যায় আসমার তিনটি গরু—যেগুলো ছিল তার সংসারের একমাত্র ভরসা। মুহূর্তেই থমকে যায় আয়ের পথ, থেমে যায় মায়ের চিকিৎসাও।

অসহায়তার সেই ভার বুকে নিয়েই কয়েকদিন আগে আসমা পৌঁছান ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে। দ্বিধা আর সংকোচে জড়ানো কণ্ঠে খুলে বলেন নিজের জীবনের কঠিন গল্প। সেদিন জেলা প্রশাসক ইসরাত ফারজানা তাকে শুধু আশ্বাসই দেননি—মনে মনে ঠিক করেছিলেন, এই নারীর পাশে দাঁড়াবেন।

আর সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা গেল গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে। হঠাৎ করেই আসমার ভাঙা গোয়ালঘরে হাজির হন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম এবং সমাজসেবা দফতরের কর্মকর্তারা।

সেখানে সমাজসেবা অধিদফতরের বিশেষ তহবিল থেকে গরু কেনার জন্য আসমা বেগমের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকার একটি চেক। শুধু তাই নয়—অসুস্থ মায়ের চিকিৎসা এবং বসতঘর মেরামতের জন্যও ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন তিনি। চেক হাতে পেয়ে আবেগে ভেসে যান আসমা। অশ্রুসিক্ত চোখে তিনি জানান, “এই টাকায় একটা গরু কিনব, ঘরটা একটু ঠিক করব, আর মায়ের চিকিৎসা আবার শুরু করব।”

জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, “কিছুদিন আগে আসমা আমার কাছে এসে তার কষ্টের কথা বলেছিল। তিনি পরিশ্রম করে সংসার চালান। কিন্তু গরুগুলো মারা যাওয়ায় তিনি বিপদে পড়েছেন। তার মা অসুস্থ, ঘরেও ভালো পরিবেশ নেই। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও আমরা পাশে থাকার চেষ্টা করব।”স্থানীয়দের মতে, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শুধু একটি চেক দেওয়ার ঘটনা নয়—এ যেন একজন সংগ্রামী নারীর জীবনে নতুন করে স্বপ্ন দেখার সাহস জাগিয়ে দেওয়া।

ভাঙা গোয়ালঘরের সেই বিকেলটা তাই এখন নিশ্চিন্তপুরের মানুষের কাছে এক মানবিক গল্প—যেখানে সহানুভূতি আর দায়িত্ববোধ মিলে নতুন করে লিখেছে আসমার আশার দিনলিপি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়