ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু চট্টগ্রামে বহির্নোঙরে পৌঁছেছে এক লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০ কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত? গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা নির্দেশ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ১৮ হাজার পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে শুরু হলো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা

বিগ বেনে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫৭:১৪ অপরাহ্ন
বিগ বেনে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা বিগ বেনে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আগামীকাল শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক শুধু দুই ব্যক্তির আলোচনাই নয়, এটি হয়ে উঠেছে পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।

বর্তমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানাপড়েনের মধ্যে এই বৈঠকটিকে ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।

আলোচনা এখন সর্বত্র—রাজপথ থেকে টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক মহল পর্যন্ত। অনেকেই বলছেন, এই বৈঠক একদিকে যেমন অচলাবস্থার অবসান ঘটাতে পারে, তেমনি নতুন রাজনৈতিক সমঝোতার পথও উন্মুক্ত করতে পারে। এখন দেখার বিষয়, লন্ডনের বিগ বেনে বাংলাদেশের রাজনীতির কাঁটা কোন নতুন দিগন্তের দিকে মোড় নেয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন।

তার মতে, নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সুর শোনা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের কণ্ঠেও। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের পর নির্বাচন নিয়ে চলমান ধোঁয়াশা কেটে যাবে। স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহলের কৌতূহলী দৃষ্টি লন্ডনের বিগ বেনের দিকে নিবদ্ধ।
 
কয়েক মাস ধরে বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। বিপরীতে সরকারের পক্ষ থেকে নির্বাচন সময়সীমা নির্ধারণে দেখা গেছে দ্বিধা ও টালবাহানা। কখনো বলা হয়েছে ডিসেম্বর, কখনো জুন, আবার কখনো তার পরেও ইঙ্গিত মিলেছে। ঈদুল আজহার আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস নির্বাচন এপ্রিলে আয়োজনের ঘোষণা দেন, যা বিএনপির হাইকমান্ডকে খানিকটা বিস্মিত ও অসন্তুষ্ট করে তোলে।

এই প্রেক্ষাপটে লন্ডনে অনুষ্ঠিতব্য বৈঠক যেন এক মহার্ঘ মুহূর্ত।

সেখানে কী আলোচনা হবে? তারেক রহমান কি দেশে ফিরবেন? বিএনপি কি তাদের পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে একটি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলেই হবে, নাকি নতুন কোনো দিন-তারিখ নির্ধারিত হবে? এসব প্রশ্নের জবাব খুঁজছে গোটা জাতি।
কেউ কেউ বলছেন, এই বৈঠক শুধু নির্বাচনের দিনক্ষণ নিয়েই নয়, বরং বড় কোনো জাতীয় সমঝোতার ইঙ্গিতও দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে কখনো কিছুই স্থায়ী নয়। এখানে প্রতিটি মুহূর্তেই বদলে যেতে পারে দৃশ্যপট, পরিবর্তন হতে পারে জোট-সমীকরণ। তাই এই বৈঠককে নিছক এক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই।

বাংলাদেশের কিছু গণমাধ্যম ইতোমধ্যে দাবি করছে, এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি উঠতে পারে, যা বিএনপি ও সরকারের মাঝে আপসের ভিত্তি হিসেবে কাজ করবে। আর তা যদি সত্যি হয়, তবে তা হবে এক বড় ধরনের রাজনৈতিক অর্জন।

লন্ডনের বিগ বেনের সময় যেমন থেমে থাকে না, তেমনি রাজনীতির কাঁটাও স্থির নয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলায় রাজনীতির হাওয়া, সরে যায় জটিলতার আবরণ। তাই এখন গোটা দেশের দৃষ্টি বিগ বেনের দিকেই। সেখান থেকেই হয়তো উঠে আসবে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা—যা বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু