ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

খামেনেইকে হত্যার ছক কষা হয় ৯০ দিন আগেই!

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০২:২৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০২:২৬:১৫ অপরাহ্ন
খামেনেইকে হত্যার ছক কষা হয় ৯০ দিন আগেই! ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার পরিকল্পনা হয়ে গিয়েছিল ৯০ দিন আগেই? ৫ মার্চ, বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। শুধু তা-ই নয় কাটজ জানান, খামেনেইকে হত্যার সিদ্ধান্ত নিতে গোপনে একটি বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আবহে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

কাটজ দাবি করেছেন, ২০২৬ সালের মাঝামাঝি ইরান আক্রমণ করে খামেনেইকে হত্যা করা হবে, এমনটা প্রাথমিক ভাবে স্থির হয়েছিল। কিন্তু পরিস্থিতি এত দ্রুত বদল হতে শুরু করে যে, ফেব্রুয়ারির শুরুতেই ইরানে হামলার সিদ্ধান্ত নেয় ইজরায়েল এবং আমেরিকা। ইজরায়েলের চ্যানেল ১২-কে কাটজ আরও জানিয়েছেন, ২০২৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ কয়েক জনকে নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট নির্দেশ দেন, তাঁদের একমাত্র লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে হত্যা করা।

কাটজের আরও দাবি, ওই বৈঠকে স্থির হয়ে গিয়েছিল ২০২৬ সালের মাঝামাঝি অর্থাৎ জুনে এই অভিযান শুরু করা হবে। তবে তাদের এই পরিকল্পনার কথা প্রথমে আমেরিকাকে জানানো হয়নি। কারণ, এটাই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ইজরায়েল একা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে। কিন্তু ডিসেম্বরের শেষ থেকে ইরানের পরিস্থিতি এত দ্রুত বদলাতে শুরু করে যে, তখন তাদের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান নেতানিয়াহু। কারণ, ইজরায়েলের সন্দেহ ছিল, ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি তাদের অস্তিত্বকে সঙ্কটে ফেলে দিতে পারে। ফলে তারা ভেবেছিল, অস্তিত্ব সঙ্কটে পড়ার আগে সেই সমস্যার মূল কারণকে সমূলে উৎপাটন করে ফেলা দরকার।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বরের পর ২০২৬ সালের জানুয়ারিতেই ইরানে বিক্ষোভ প্রদর্শন চরমে পৌঁছোয়। ইরানের সাধারণ মানুষ খামেনেই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন। আর তা থেকেই একটি আশঙ্কা তৈরি হয়েছিল, দেশের অভ্যন্তরে চাপের মুখে পড়ে শাসকদল যে কোনও মুহূর্তে ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলা চালাতে পারে। আর এই আশঙ্কা থেকে ইরানে অভিযানের পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে আসা হয়।

প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেছেন, তাঁদের এই পরিকল্পনার কথা আমেরিকাকে জানানো হয়। তার পর দুই দেশ মিলে ইরানে সামরিক অভিযানের পুরো ছক তৈরি করে। ইরান আগে হামলা করুক, এটা কখনওই হতে দেওয়া যাবে না। তাই অভিযানের পরিকল্পনাকে বদলে ফেলা হয়েছিল বলে দাবি কাটজের। ফলে বছরের মাঝামাঝি হামলা চালানোর যে পরিকল্পনা আগে করা হয়েছিল, তা এগিয়ে আনা হয়। তার পরই ২৮ ফেব্রুয়ারি, শনিবার দুই দেশ মিলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে। হামলার এক ঘণ্টার মধ্যেই খামেনেইকে হত্যা করা হয়েছিল। এই নিশানা এতটাই নিখুঁত ছিল যে, খামেনেইয়ের সঙ্গে ইরানের বেশ কয়েকজন সেনাকর্তারও মৃত্যু হয় এই সামরিক অভিযানে।

প্রসঙ্গত, তার পর থেকেই ইজরায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের সামরিক সংঘাত চরমে পৌঁছেছে। একের পর এক হামলা চালাচ্ছে দুই প্রতিপক্ষই। যার জেরে পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অস্থিরতা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য