ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে: রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০২:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০২:২০:১৪ অপরাহ্ন
হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে: রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত
হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

এ সময় বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, এক কোটি কর্মসংস্থান তৈরিতে খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার।

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার।

এর আগে অনুষ্ঠানে পাট শিল্পে অবদান রাখায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেন তিনি। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা, আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প।

এরপর শিল্পকলা একাডেমিতে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ