ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

আত্রাইয়ে স্ত্রী-কন্যাকে খুনের পর গলায় ছুরি চালিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০২:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৩:১৬:৫৩ অপরাহ্ন
আত্রাইয়ে স্ত্রী-কন্যাকে খুনের পর গলায় ছুরি চালিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-কন্যাকে খুনের পর গলায় ছুরি চালিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতে খুনের পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক মাদকাসক্ত যুবক। সে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রী ও শিশু কন্যার ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেন জয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই বেপরোয়া আচরণ করত। নিয়মিত নেশা করা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং পরিবারে অশান্তি সৃষ্টি করা ছিল তার প্রতিদিনের ঘটনা। শৈশব থেকেই অতিরিক্ত আদর ও শাসনের অভাবে সে নিয়ন্ত্রণহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে, যার ভয়াবহ পরিণতি ঘটল আজ।

এলাকার সচেতন নাগরিকরা বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। আমরা চাই আমাদের এলাকার তরুণরা মাদকের পথ থেকে দূরে থাকুক এবং সুন্দর ভবিষ্যৎ গড়ুক।প্রশাসন ও জনগণ একসাথে কাজ করলে খুব সহজেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত এবং গভীর পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার