ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

পঞ্চগড়ে যুবককে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৮:৫১ অপরাহ্ন
পঞ্চগড়ে যুবককে গলা কেটে হত্যা প্রতিকী ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোকলেছার রহমান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল মোলানিপাড়া (ঢাকাইয়াপাড়া) এলাকায় একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

নিহত মোকলেছার রহমান ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক নারী ছাগল বাঁধতে গিয়ে বাঁশবাগানের পাশে মরদেহটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন আসেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার রহস্য জানতে তদন্তে নেমেছে সিআইডি ও পিবিআই।

মোকলেছারের পরিবার জানায়, বুধবার (১১ জুন) বিকেলে দোকানে যান তিনি। সেখানে নিজের ভাগনেকে রেখে রাতে বের হয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, গভীর রাতে তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফেলে রেখে যায়।

নিহতের বাবা শাহাবুদ্দিন বলেন, ‘আমার ছেলে বাজারে কসমেটিকসের দোকান চালাতো। গত রাতে দোকানে তার ভাগনেকে রেখে বের হয়েছিল, তারপর আর ফেরেনি। সকালে লোকজন খবর দেয় আমার ছেলেকে গলা কেটে মেরে ফেলে রেখে গেছে। আমার একটাই ছেলে ছিল। এখন আমি কী নিয়ে বাঁচব? আমার ধারণা, ওর বন্ধুরাই এই হত্যার সঙ্গে জড়িত। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা বলেন, ‘আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহালসহ আলামত সংগ্রহ করার কাজ চলছে। প্রাথমিক তদন্ত চলছে; কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন