ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:২৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:২৮:৩৬ অপরাহ্ন
মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক
রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার বাসিন্দা এবং হায়দার আলীর ছেলে।

এ ঘটনায় ঘাতক একতা যাত্রীবাহী বাস, চালক ও হেলপারকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ। আটকরা হলেন, বাসচালক মোঃ জাহাঙ্গীর আলী (৪৭), তিনি শিবগঞ্জ থানার শাহবাজপুর (সন্নাসী) গ্রামের মোঃ মহসিনের ছেলে এবং হেলপার মোঃ পলাশ আলী (২৩), তিনি গোদাগাড়ী থানার বেলডাঙ্গা গ্রামের উজির আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ।

ওসি জানান, বুধবার রাতের দিকে মাসুম আহমেদ অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নগরীর চৌদ্দপাই এলাকায় একতা নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয় এবং প্রায় ১০০ গজ দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা দুজন গুরুতর আহত হন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুম আহমেদকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে আটক চালক ও হেলপারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম