ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:১৭:১০ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
পাবনার ঈশ্বরদী উপজেলার একটি গ্রামে তরুণ-তরুণীকে গাছে বেঁধে হাত-পা শিকল দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকায়। ভিডিওতে দেখা যায়, একটি গাছের সঙ্গে তরুণ-তরুণীকে বেঁধে রাখা হয়েছে। তাঁদের চার হাত একসঙ্গে বাঁধা এবং পায়ে শিকল দিয়ে তালা লাগানো। অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ওই দুজনকে ঘিরে কিছু লোক কটাক্ষ ও মন্তব্য করতে দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণটির বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর এলাকায়। কিছুদিন আগে তাঁর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার নবাবগঞ্জ থেকে মেয়েটির সঙ্গে দেখা করতে তিনি ঈশ্বরদীতে আসেন। পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন মেয়েটির বাড়িতে ওই তরুণকে দেখতে পেয়ে দুজনকে আটক করেন। পরে তাঁদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় এবং পায়ে শিকল দিয়ে আটকে রাখা হয়।

পরে গ্রামের প্রবীণ ব্যক্তিরা ঘটনাস্থলে এসে ওই দুজনের বিয়ে দিয়ে দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) পাবনা জেলা মনিটরিং কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অমানবিক। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাটি তাঁদের থানার আওতাধীন নয়। এলাকাটি পাবনা সদর ও ঈশ্বরদীর সীমান্তবর্তী হওয়ায় বিষয়টি পাবনা সদর থানাকে জানানো হয়েছে।

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মেয়েটি বিবাহিত এবং তাঁর স্বামী ঢাকায় থাকেন। এ অবস্থায় নবাবগঞ্জের ওই তরুণের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটিয়েছেন। পরে গ্রামের প্রবীণ ব্যক্তিরা তাঁদের বিয়ে দেন এবং তারা এলাকা ছেড়ে চলে গেছেন। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি বলে তিনি জানান।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪