ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ এবার মার্কিন ট্যাঙ্কারে মিসাইল ছুড়ল ইরান! ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে বিশ্বকাপে ফাইনালে কিউয়িরা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী খেলা বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক মান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাছ ধরাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার ফাইনালেও নিখুঁত ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড

ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৫:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৫:৪০:২৫ অপরাহ্ন
ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই সময় লিটন নামে তার আরেক সহযোগী আহত হন।

বৃহস্পতিবার (৫ মার্চ)  ভোররাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। হাসিনা নামে এক কিশোরীকে ১৪ টুকরো করে হত্যার ঘটনায় আলোচনায় আসে। এরপর ‘কিলার বাবু’ হিসেবে পরিচিতি পান তিনি।

দীর্ঘ দিনের অভিযোগ, কিলার বাবুর গড়ে তোলা নাউড়া বা ন্যাড়া বাহিনী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত এলাকায় ছিনতাই করত।

অন্যদিকে তার বিরুদ্ধে পাঁচটি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে এবং সে ওই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, ভোর রাত ৪টায় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে নেওয়ার পর বাবু মারা গেছে। লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে তা জানার চেষ্টা চলছে। আহত বাবু কিছুটা সুস্থ হলে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িতদের নাম পরিচয় জানা যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ