ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৫:৩৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৫:৩৪:০০ অপরাহ্ন
রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান ছবি: সংগৃহীত
পর্দার ঝলমলে দুনিয়া আর সামাজিক মাধ্যমে ‘লাইক–মন্তব্য’-এর ঝড়, সবকিছুর আড়ালেই যে অনেক সময় লুকিয়ে থাকে তিক্ত অভিজ্ঞতা, তা এবার খোলাখুলি জানালেন অভিনেত্রী আয়েশা খান। ‘উই দ্য ওমেন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তুলে ধরেছেন শরীর নিয়ে কটূক্তি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রতিদিনের মানসিক নির্যাতনের অভিজ্ঞতা।

আয়েশা জানান, দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছিল তাঁর। টি-সিরিজের একটি সঙ্গীত ভিডিওতে তাঁকে দ্বিতীয় প্রধান চরিত্রে নেওয়ার কথা ছিল। কিন্তু শ্যুটিংয়ের আগের রাতেই জানানো হয়, তিনি নাকি ‘মোটা’, তাই তাঁকে আর নেওয়া হচ্ছে না। এই ঘটনাটি তাঁর আত্মবিশ্বাসে গভীর আঘাত করেছিল। নিজের চেহারা ও ব্যক্তিত্ব নিয়ে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে তাঁর দীর্ঘ সময় লেগেছে।

সামাজিক মাধ্যমেও পরিস্থিতি খুব একটা আলাদা নয়। আয়েশার কথায়, এখন নিজের ছবি পোস্ট করাও অনেক সময় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই তাঁর শরীর নিয়ে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়। সাধারণ পোশাক পরলেও সমালোচনা, আবার স্কার্ট পরলেও সমস্যা—ফলে কী পরবেন তা নিয়েই তাঁকে বারবার ভাবতে হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রতিদিনই তাঁকে ধর্ষণের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমন বার্তা পেলে ভয় হয়—কারণ এই মানুষগুলোই তো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাঁর মতে, তিনি আজ পরিচিত ও প্রভাবশালী হওয়ায় হয়তো অনেক কিছু এড়ানো সম্ভব হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

কেরিয়ারের শুরুটা হয়েছিল জুনিয়র শিল্পী হিসেবে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’ এবং ‘বালবীর রিটার্নস’-এ অভিনয়ের মাধ্যমেই তাঁর অভিনয় জীবনের সূচনা। পরে ‘বিগ বস ১৭’-এ অংশ নেওয়ার পরেই তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।

চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন আয়েশা। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর ‘শরারত’ আইটেম নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি তাঁকে কপিল শর্মার ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’ ছবিতেও দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ