ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ফুলবাড়ীতে ঈদ পরবর্তী বাজারে মন্দাভাব, সবজির দাম চড়া, চাল সস্তা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৩:৫২ অপরাহ্ন
ফুলবাড়ীতে ঈদ পরবর্তী বাজারে মন্দাভাব, সবজির দাম চড়া, চাল সস্তা ফুলবাড়ীতে ঈদ পরবর্তী বাজারে মন্দাভাব, সবজির দাম চড়া, চাল সস্তা
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ধীরে ধীরে খুলতে শুরু করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাইকারি বাজারের আড়ত ও দোকানপাট। তবে এখনও পুরোপুরি সরব হয়ে ওঠেনি বাজার। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ, খোলা কিছু দোকানে কর্মচারীদের পুরোনো হিসাব মেলাতে ও মালপত্র গোছাতে দেখা গেছে।

গত ৬ জুন (শুক্রবার) পর্যন্ত ফুলবাড়ীর পাইকারি বাজারে বেচাকেনা ছিল জমজমাট। এরপর টানা তিনদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (১০ জুন) থেকে বাজার ফের খুলতে শুরু করেছে। তবে বেশিরভাগ দোকান এখনো বন্ধ থাকায় ক্রেতার উপস্থিতিও কম।

সবজির আড়ত ও খুচরা বাজারের কিছু দোকান ঈদের ছুটির সময়ও খোলা ছিল। তবে ওই সময় সরবরাহ কম থাকায় কিছু সবজির দাম বেড়েছে। অন্যদিকে চাল, ডালসহ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে।

ব্যবসায়ীরা বলছেন, আগামী শুক্রবার (১৩ জুন) থেকে বাজার পুরোপুরি চাঙা হয়ে উঠবে। পোশাক ও গৃহস্থালি পণ্যের দোকানগুলোও বৃহস্পতিবার (১২ জুন) থেকে খুলবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন ঘুরে দেখা যায়, সবজি আড়তের কিছু দোকান খুলেছে। তবে সব দোকান এখনো চালু হয়নি। আড়তদাররা আশা করছেন, শুক্রবার থেকে বাজার পুরোদমে সচল হবে। পাইকাররাও তখন পুরোদমে পণ্য আনতে শুরু করবেন।

পেঁয়াজ, রসুন, আদা এবং তেলের দাম ঈদের আগের দরের কাছাকাছি রয়েছে। বর্তমানে আড়তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, আদা ৯৫ থেকে ১১০ টাকা, আর রসুন ১১০ থেকে ১২৫ টাকায়। চিনি ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৮৫ টাকার মধ্যে।

খুচরা কাঁচা বাজার খোলা থাকলেও সেখানে ক্রেতা কম। সুজাপুরের বৃহৎ সবজি আড়তেও অন্যান্য সময়ের তুলনায় বেচাকেনা কম ছিল। সরবরাহ কম থাকায় বাজারে সবজির পরিমাণও ছিল তুলনামূলকভাবে কম।

গত এক সপ্তাহে কাঁচা মরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ঈদের আগে কেজি ২০ থেকে ২২ টাকায় বিক্রি হলেও আজ তা বেড়ে ৩০ থেকে ৩২ টাকায় উঠেছে।

সবজির আড়তদার মিহির প্রামাণিক জানান, সরবরাহ কম থাকায় কিছু সবজির দাম বেড়েছে। তবে শুক্রবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং দামও কমে আসবে।

অন্যদিকে চালের দাম ঈদের আগে থেকেই কমতির দিকে। প্রতি বস্তায় (৫০ কেজি) চালের দাম ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। মহাসড়কে যান চলাচল কম থাকলেও চালের সরবরাহ ছিল স্বাভাবিক। মোটা চাল (গুটি স্বর্ণা) প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৫৪ থেকে ৫৬ টাকা। জিরাশাইল চাল ১০ টাকা কমে বর্তমানে ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

ধান-চাল আড়তদার হামান দত্ত বলেন, চালের সরবরাহ যথেষ্ট রয়েছে। সব ধরনের চালের দাম কমেছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিরাশাইলের ৫০ কেজির বস্তা আগে ৪ হাজার ৫০০ টাকা ছিল, এখন তা ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা