ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৪৪:২৫ অপরাহ্ন
রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রত্যাশায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (৩ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে রাণীশংকৈল উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল গড়াতেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজনস্থল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব জাহিদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।

এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র নেতা আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শিক্ষা,সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ,দলীয় নেতাকর্মীদের মাঝে আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা