ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩৮:৩০ অপরাহ্ন
সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত
সরকারি হাসপাতালে দায়িত্বকালে কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে তার লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
 
স্বাস্থ্যমন্ত্রী জানান, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন, সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
 
মন্ত্রী বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানেরর দৃষ্টিগোচর হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ অনুসারে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ডিউটি চলাকালীন বেসরকারি চেম্বারে রোগী দেখার ঘটনা রোধে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে।
 
মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। একইসঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগের ঘোষণা দেন তিনি। এর মধ্যে ৮০ শতাংশই নারী হবেন বলেও জানান মন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত