ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩৫:৪৯ অপরাহ্ন
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ ছবি: সংগৃহীত
বিদ্যুৎ সাশ্রয়ে নজিরবিহীন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইতোমধ্যেই সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখন থেকে তার দপ্তরে অর্ধেক লাইট ও এসি বন্ধ থাকবে। এর পরিবর্তে দিনের বেলা কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরের সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওই বৈঠকে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় এবং বাসাবাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে এগিয়ে আসারও অনুরোধ করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক