ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩১:১৪ অপরাহ্ন
পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর
ময়মনসিংহের ত্রিশালে মাসের পর মাস পলাতক ও দাগী আসামি চেয়ারম্যানদের কাছ থেকে গোপনে স্বাক্ষর এনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি সচিবদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

বুধবার সকালে উপজেলার প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “একজন চেয়ারম্যান দীর্ঘদিন উপজেলা অফিস ও আইনশৃঙ্খলা মিটিংয়ে অনুপস্থিত। অথচ তার নামে অফিস চলছে। এটা কীভাবে সম্ভব?”

তিনি অভিযোগ করেন, কিছু ইউনিয়নে চেয়ারম্যানরা মামলার আসামি হয়ে পলাতক থাকলেও সচিবরা গোপনে তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনাকে তিনি ‘খুবই গুরুতর ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, “যদি কোনো পলাতক বা দাগী আসামি চেয়ারম্যানের কাছ থেকে লুকিয়ে সই এনে অফিস পরিচালনা করা হয়, তাহলে সেটি প্রশাসনের জন্য বড় প্রশ্ন।”

সংসদ সদস্য আরও বলেন, “পুলিশ যদি কোনো চেয়ারম্যানকে খুঁজে না পায়, তাহলে সচিব কীভাবে জানেন তিনি কোথায় আছেন? সই আনতে গেলে নিশ্চয়ই তার অবস্থান সম্পর্কে ধারণা থাকে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।”

তিনি সংশ্লিষ্ট সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “প্রয়োজন হলে সাসপেন্ড করতে হবে। একজন পলাতক আসামি বসে বসে প্রশাসনিক কার্যক্রম চালাবে—এটা স্থানীয় সরকার ব্যবস্থায় চলতে পারে না।”

এদিকে সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে বিশেষ টিম বা মোবাইল স্কোয়াড গঠনেরও প্রস্তাব দেন। তার ভাষায়, “লক্ষ্য স্থির রেখে এক বা একাধিক ফোর্স নিয়ে সরাসরি অ্যাকশনে যেতে হবে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং জনগণকে জানাতে হবে।”

পাশাপাশি থানার পক্ষ থেকে ইউনিয়নভিত্তিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা চেয়ে তিনি বলেন, “আগের মিটিংয়ে আমরা তালিকা চেয়েছিলাম, পাইনি। আগামী মিটিংয়ে উইদাউট ফেইল এই তালিকা দিতে হবে।”

উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “নেক্সট মিটিংয়ের আগেই দৃশ্যমান অ্যাকশন চাই। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে সক্রিয় হয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক