ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার
দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তাদের সংগঠন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর উদ্যোগে অর্ধশত দুঃস্থ, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে এসব রমজান সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক কংকনা রায়, সহ-সভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য মাবরুহা তানজিম, মাসরুফা, নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিজন উপকারভোগীর মাঝে আতপ চাল, ছোলা, বেসন, মসুর ও কলাই ডাল, মুড়ি, ট্যাং এবং চিনি বিতরণ করা হয়।

সাহায্যপ্রাপ্ত এক অসচ্ছল ব্যক্তিরা জানান, রমজান মাসে সংসারের খরচ বেড়ে যাওয়ায় অনেক সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এমন সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংগঠনটির সভাপতি কংকনা রায় বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি বলেন, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার স্থানীয় তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ