ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯ আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! গিবত নিয়ে কোরআনের বর্ণনা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ নিয়ামতপুরে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা মোহনপুরে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী মাঠ দিবস উদযাপন নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর... নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ রাণীশংকৈলে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩৩:১১ অপরাহ্ন
জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত প্রতীকী ছবি
জামালপুরে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে জেলার মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) এবং তার ভাতিজা মৃত উজ্জ্বল মিয়ার ছেলে আকাশ (২০)। তারা দুজনই হাজরাবাড়ী বাজারের একটি সেলুনে কাজ করতেন।
 
স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার রাতে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাজল ও আকাশ। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান।
 
খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
 
এদিকে, এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। রাতেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
 
মিয়ারপাড়া এলাকার বাসিন্দা রফিকুল বলেন, 'হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে বেরিয়ে দেখি দুটি মোটরসাইকেল ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। পাশেই তিনজনকে পড়ে থাকতে দেখি। পরে আমরা একজনকে মৃত অবস্থায় পাই এবং বাকি দুজনকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে পাঠাই।'
 
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, 'সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য একজনের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান