ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার মার্কিন ট্যাঙ্কারে মিসাইল ছুড়ল ইরান! ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে বিশ্বকাপে ফাইনালে কিউয়িরা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী খেলা বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক মান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাছ ধরাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার ফাইনালেও নিখুঁত ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড সন্তানধারণে নানা জটিলতা ছিল, কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে প্রিয়ঙ্কা! ‘জেন জি’ বিক্ষোভ পরবর্তী নেপালে ভোটগ্রহণ চলছে

প্রথম দশকের পরও ইবাদতের আগ্রহ ধরে রাখবেন যে কৌশলে

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:২৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:২৭:৩৯ অপরাহ্ন
প্রথম দশকের পরও ইবাদতের আগ্রহ ধরে রাখবেন যে কৌশলে ফাইল ফটো
রমজান মাসের প্রথম দশ দিন অর্থাৎ রহমতের দিনগুলো পার হওয়ার পরই অনেকের মনে এক ধরনের অপূর্ণতা বোধ কাজ করতে শুরু করে। মাসের শুরুটা যে উদ্দীপনা নিয়ে হয়েছিল, দশম দিন পার হতে না হতেই সেই জোয়ারে যেন কিছুটা ভাটা পড়ে। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, শাবান মাসে করা দীর্ঘ ইবাদতের পরিকল্পনা বা রুটিন বাস্তবায়নের পথে তারা অনেকটা পিছিয়ে পড়েছেন। এই আধ্যাত্মিক স্থবিরতা কাটিয়ে কীভাবে একটি ফলপ্রসূ রমজান কাটানো যায়, তা নিয়ে সজাগ হওয়ার এখনই সময়।

মধ্য-রমজানে আমরা যেসব ভুল করি
রমজানের প্রথম সপ্তাহে মসজিদগুলোতে তিল ধারণের জায়গা থাকে না। তারাবির নামাজে মুসল্লিদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। কিন্তু মাঝপথে এসে সেই ভিড় পাতলা হতে শুরু করে। ইফতার পার্টির আধিক্য আর রাত জেগে আড্ডার কারণে ইবাদতের সেই একাগ্রতা নষ্ট হয়।

আমরা অনেকেই মনে করি, রমজান তো এখনো অনেক বাকি! এই মিথ্যে আত্মবিশ্বাস আমাদের অলস করে দেয়। ফলে শেষ দশ দিন যখন ঘনিয়ে আসে, তখন তাড়াহুড়ো করে ইবাদত করতে গিয়ে ইবাদতে আর প্রাণ থাকে না।

রমজানকে অর্থবহ করতে এবং আফসোস এড়াতে বিশেষজ্ঞরা তিনটি কার্যকর কৌশলের কথা বলছেন—

১. বেশি বেশি দোয়া ও আল্লাহর ওপর ভরসা: রমজানকে বলা হয় ‘রমজান কারিম’ বা মহানুভব রমজান। এই মাস আমাদের অবারিত সওয়াব লাভের সুযোগ করে দেয়। রমজানের পরিকল্পনা সফল করতে নিজের শক্তির চেয়ে আল্লাহর ওপর ভরসা করা বেশি জরুরি। অনেক সময় আমরা নিজের রুটিনের ওপর বেশি নিয়ন্ত্রণ রাখতে গিয়ে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ি। অথচ রোজাদারের দোয়া কবুলের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই প্রতিদিনের আমল যেন আল্লাহর কাছে কবুল হয় এবং তিনি যেন ইবাদত সহজ করে দেন, সেই প্রার্থনা নিয়মিত করতে হবে।

২. প্রতিদিন নিয়ত নবায়ন করা: হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, প্রতিটি কাজ তার নিয়তের ওপর নির্ভরশীল। ঘুমানোর আগে প্রতিদিনের রুটিনটি মনে মনে ঝালিয়ে নেওয়া এবং পরের দিনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। এই আত্মপ্রতিচ্ছবি আপনার ইবাদতের উদ্দেশ্যকে স্পষ্ট করবে এবং পরদিন সকালে আপনাকে নতুন উদ্যমে কাজে নামতে সাহায্য করবে।

৩. মনোযোগ নষ্টকারী বিষয় বর্জন: ব্যস্ত জীবনে অফিস বা পড়াশোনার ফাঁকেই আমাদের সিয়াম সাধনা করতে হয়। তবে টেলিভিশন, গান বা ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার আমাদের মূল্যবান সময় কেড়ে নেয়। অনেক সময় মাসের শুরুতে এসব থেকে দূরে থাকলেও মাঝপথে এসে আমরা আবার পুরনো অভ্যাসে ফিরে যাই। 

বলা হয়ে থাকে, একটি নতুন অভ্যাস গড়তে বা পুরনো অভ্যাস ত্যাগ করতে ৩০ দিন সময় লাগে। এই রমজানকে সুযোগ হিসেবে নিয়ে অপ্রয়োজনীয় অভ্যাসগুলো ঝেড়ে ফেলার সংকল্প করতে হবে।

রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি প্রশিক্ষণ। মাসের বাকি দিনগুলোতে সঠিক পরিকল্পনা ও একাগ্রতার মাধ্যমে আমরা এই পবিত্র সময়ের সর্বোচ্চ বরকত হাসিল করতে পারি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ