ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ধর্ষণের পর চাপে ফেলে সাহিদাকে বিয়ে করেন মোনাইদ রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জে এর শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত

রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:১৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:১৬:৫২ অপরাহ্ন
রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খাস খতিয়ানভুক্ত সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর ৪ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা কৃষক দলের সভাপতি।

জানা যায়, উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নং দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘ ১৭ বছর ধরে কয়েকটি হোটেল ও দোকান স্থাপন করা হয়েছে। এসব স্থাপনার কারণে মহাসড়কের পাশের ফুটপাত ও চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পথচারীদের চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, কৃষকদলের সভাপতি মোশাররফ হোসাইন উল্লেখ করেন, উপজেলার পোস্ট অফিসের বিপরীতে মহাসড়কের পশ্চিম পাশে সরকারি জমিতে ফয়সাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীরের হোটেলসহ কয়েকটি দোকান অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক মামুন আল জিলানী অভিক, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমল হতে ১৭ বছর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে ব্যবসা পরিচালনা করা আসছে। এতে সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি। ৫আগষ্টের পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসী আশা করছেন, সরকারি জমি দখলমুক্ত করে পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিসমিল্লাহ (বিহারী) হোটেলের স্বত্বাধিকারী সানি জানান, আমরা এবিষয়ে কিছু জানিনা। প্রতি মাসে ভাড়া দেই, মালিকের সঙ্গে কথা বলেন। 

এ প্রসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আল্লামা ইকবাল বলেন, উল্লেখিত জমিটি ব্যপারে প্রায় অভিযোগ হয়,ইউএনও,এসিল্যান্ড ডেকে পাঠায় আমরা কাগজপত্র দেখাই। এরুপ এবারও হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাদিজা বেগম মুঠো ফোনে বলেন, অভিযোগ দিয়েছি কিনা? আমি এখনো অবগত নয়। হয়তো আমার অফিস ষ্টাফদের কাছে রয়েছে আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার

নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার