ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৩৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৩৭:৪২ অপরাহ্ন
সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিগত সময়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে রাখা হয়েছিল। কখনও স্বাধীন ভাবে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারেনি। এক রকম সারা দেশের গনমাধ্যমকে গলা চেপে ধরে রেখে তাদের ইচ্ছা অনুযায়ী সাংবাদিকদের চলতে বা লিখতে বাধ্য করেছিল ফাসিষ্ট আওয়ামী সরকার।

বুধবার দুপুরে চারঘাট উপজেলায় চারঘাট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দেশ এখন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে। আমার বা আমার দলের ভুল হলে সেগুলোও তাদের লিখনীর মাধ্যমে তুলে ধরা হোক। এতে আমরা সবাই সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবো। আমি আপনাদের এলাকার এমপি হিসেবে আপনাদের অভয় দিয়ে জানাতে চাই। আপনারা আমার ও আমার নেতাকর্মীরা ভুল করলে আপনারা সেটাও তুলে ধরেন। আমি চাই চারঘাট-বাঘায় সব ধরণের অন্যায়, অবিচার দুর করে শান্তি নগরী গড়তে। 

অবৈধ ভাবে পুকুর খননে যত বড় ক্ষমতাধর ব্যাক্তি জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। মাদক ও অবৈধ পুকুর খননের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষনা করেছি। আর এগুলো বন্ধ করতে আমি সাংবাদিকদের পাশে চাই। আমি এমপি হয়েও যদি কোন ধরণের ভুলভ্রান্তি করি। আপনারা স্বাধীন ভাবে সেগুলোও লিখেন। গত কয়েকদিন চারঘাটের সিপাইপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি খুনের ঘটনায় ন্যায়, নিষ্ট ও সততার সঙ্গে সঠিক বিষয়টি সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান। 

তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আপনারা ওই এলাকায় যান। এলাকাবাসী, নিহতের পরিবারসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সত্যটা তুলে ধরেন। আমি চাইনা অযথা কোন মানুষ যাতে অন্যায় ভাবে ক্ষতিগ্রস্থ না হয়। 

সব শেষে তিনি চারঘাট প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানসহ সার্বিক বিষয়ে সব সময় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজমুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সহসভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, দপ্তর  সম্পাদক কে এম জুবায়ের ইসলাম প্রমুখ।      

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা